কী ভাবে খতম জাওয়াহিরি, রইল চমকে দেওয়ার মতো তথ্য

গোপন বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন সেনা অভিযানে নিকেশ শীর্ষ আলকায়দা নেতা জাওয়াহিরি (Al Qaeda leader Ayman al-Zawahiri)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President) নিজের টুইটার হ্যান্ডেল টুইট করে জাওয়াহিরির মৃত্যুর খবর দিয়েছেন। এই অভিযান ও দাবিকে ঘিরে অবশ্য কিছু প্রশ্ন উঠছে। প্রশ্ন একটা – জাওয়াহিরি সত্যি মরেছে তো?  সেই তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে প্রেসিডেন্ট বাইডেনের দাবিকে মান্যতা দিয়ে এবার তুলে ধরা যাক কী ভাবে জাওয়াহিরির খোঁজ মিলল।

ফিরে যাওয়া যাক গত বছরের শেষ দিকে।

আফগানিস্তান (Afghanistan) থেকে মার্কিন সেনা আস্তে আস্তে তাবু গুটিয়ে আমেরিকায় ফিরে আসার প্রক্রিয়া শুরু করে। বাইডেন প্রশাসন নিশ্চিত হয়ে যায়, মার্কিন সেনা দেশে ফিরলেই জাওয়াহিরি কাবুলে ঢুকবে। আর কাবুল থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু হওয়ার অনেক আগে থেকে তার গতিবিধির ওপর শুরু হয় নজরদারি। চলতি বছর মার্কিন গোয়েন্দারা (CIA) কাবুলে জাওয়াহিরি এবং তাঁর পরিবারের সদস্যদের চিহ্নিত করে। স্ত্রী-পুত্র পরিবারকে নিয়ে নিশ্চিন্তে কাবুলে বসবাস করছিলেন এই শীর্ষ আলকায়দা নেতা। যদিও মার্কিন প্রশাসন সাততাড়াতাড়ি অভিযানে যেতে রাজি ছিল না। আগে তারা নিশ্চিত হতে (meke sure) চেয়েছিল, যাকে জাওয়াহিরি বলে চিহ্নিত করা হয়েছে সে আসল জাওয়াহিরি কি না। পাশাপাশি অভিযানে যাতে সাধারণ নাগরিকের মৃত্যু না হয়, সেটাও নিশ্চিত করতে চেয়েছিল মার্কিন সেনা।

চলতি বছর এপ্রিলে মার্কিন প্রশাসনের শীর্ষকর্তারা বৈঠকে (high level meeting) বসেন। বৈঠকে ছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা জ্যাক সুল্লিভান। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় গোপন অভিযানের। ইতোমধ্যে জাওয়াহিরি তার ঠিকানা বদল করেছে কি না, তা জানতে কাবুল গিয়েছিল মার্কিন গোয়েন্দাদের একটি দল। তারা দেখে বাড়ির বারান্দায় (balcony) পায়চারি করছে আলকায়দা নেতা। জাওয়াহিরির হাঁটাচলা দেখে তারা নিশ্চিত হয়ে যায় কাবুল থেকে চলে যাওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই।

কাবুল থেকে ফিরে তারা তাদের রিপোর্ট মার্কিন প্রেসিডেন্টকে (US President) জানিয়ে দেয়। প্রেসিডেন্ট পেন্টাগনকে নির্দেশ দেয় প্রস্তুতি নেওয়ার। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট প্রশাসনের পদস্থকর্তাদের সঙ্গে বৈঠক করেন। জাওয়াহিরিকে খতম করতে গেলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কতটা, যা যাচাই করে দেখেন। ১ জুলাই প্রেসিডেন্ট গোপন বৈঠক করেন। বৈঠকে ছিলেন মন্ত্রিসভার বেশ কয়েকজন শীর্ষ নেতা এবং সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস (CIA Director William Burns)। সেখানে অভিযানের একটি নীল নকশা দেখানো হয়। তা দেখার পর প্রেসিডেন্ট অভিযানের ব্যাপারে সবুজ সংকেত দেন। অবেশেষে সেই অভিযানে খতম জাওয়াহিরি।

চায়ের আড্ডা জমান মেথির নিমকি দিয়ে, রইল বানানোর সহজ পদ্ধতি

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

‘টাকা নিজের কাছেই রাখ, আমি মায়ের কাছে চললাম,’ বিদায় বেলায় বাবাকে বার্তা ছেলের

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি

হাড়োয়ায় ক্লাব দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, জখম একাধিক

লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক

কোহলির চেয়েও দামী জল খান দিশা পাটানি, দাম শুনলে হতবাক হবেন

পুজোর ছুটির ‘বাহানা’ দিয়ে সুপ্রিম কোর্টের কাছে সময় ‘ভিক্ষা’ ঋতব্রত শিবিরের