ইমরানকে অন্তর্বর্তী জামিন, প্যাঁচে পাক-সরকার

এক লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অন্তর্বর্তী জামিন পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর জামিন মঞ্জুর করেছে ইসলামবাদের সন্ত্রাস দমন আদালত। এক লক্ষ টাকার বন্ডের বিনিময়ে (পাকিস্তানি মুদ্রায়) প্রাক্তন প্রধানমন্ত্রীর জামিন মঞ্জুর করা হয়েছে। জামিনের মেয়াদ ১ সেপ্টেম্বর পর্যন্ত, মঞ্জুর করেছেন বিচারপতি জাওয়াদ আব্বাস হাসান।

আদালত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ইমরান হাজির হওয়ার আগে তাঁর হয়ে আগাম জামিনের আবেদন দায়ের করা হয়। আবেদনে বলা হয়েছে, পুলিশ বদলা নেওয়ার খেলায় মেতেছে। চাইছে তার কণ্ঠরোধ করতে। অন্যদিকে, আদালতে হাজির হওয়ার নির্দেশ পেয়ে ইমরান বাড়ি থেকে রওনা দেন। তার সঙ্গে রওনা দেয় দলীয় সমর্থকেরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত চত্বর ঘিরে ফেলা হয়। আদালত সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ইমরান সেখানে যাওয়ার আগে  দলের তরফ থেকে আদালত এবং সরকারকে দেওয়া বার্তায় বলা হয়েছে, নেতাকে গ্রেফতার করলে তাঁর মাশুল গুনতে হবে।  দলীয় সমর্থকদের বলা হয় নেতা গ্রেফতার হলে অবরুদ্ধ করা হবে ইসলামাবাদ। তারা যেন তার জন্য় প্রস্তুত থাকে।

আদালতে অন্তর্বর্তী জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে ইমরানের আইনজীবী বলেন, যে তিনজনকে ইমরান খান হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে, তাদের একজনও এই মামলা দায়ের করেনি। মামলা দায়ের করেছেন এক ম্যাজিস্ট্রেট। তাছাড়া  এই মামলায় ইমরানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী সে অর্থে হুমকি দেননি। তিনি সতর্ক করে দিয়েছেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত ইমরান খানের জামিন মঞ্জুর করে।

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট