গাজায় আমার মেয়ে রাজকন্যার মতো ছিল: হামাসের প্রশংসা ইজরায়েলি মহিলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ দেড় মাস পর গাজা-ইজরায়েল যুদ্ধে অবশেষে গত শুক্রবার (২৪ নভেম্বর) থেকে যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে। মুক্তি পাচ্ছে উভয় পক্ষেরই বন্দীরা। ইতিমধ্য়েই গাজায় যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানোরও ঘোষণা করেছে ইজরায়েল। হামাস এবং ইজরায়েলের যুদ্ধ বিরতি চুক্তির অংশ হিসেবে বন্দী দশা থেকে মুক্তি পান ড্যানিয়েল অ্যালোনি ও তার ৫ বছর বয়সী মেয়ে এমিলিয়া। গত ২৪ নভেম্বর তারা তাদের পরিবারের সঙ্গে মিলিত হন।

কিন্তু ইজরায়েলে ফিরে যাওয়ার আগে হামাসের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন ড্যানিয়েল, যেখানে তিনি তার মেয়ের প্রতি হামাস সংগঠনের সদস্যদের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিঠিটির ওপরে ২৩ নভেম্বরের তারিখ দেয়া ছিল। চিঠিটি মূলত হিব্রুতে লেখা হয়েছিল।

চিঠিতে তিনি লিখেছেন, ‘আমার মেয়ে এমিলিয়ার প্রতি অসাধারণ মানবিকতার জন্য আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের ধন্যবাদ জানাই। সে অনুভব করেছে যে আপনারা সবাই তার বন্ধু। শুধু বন্ধু নয়, সত্যিকারের কাছের এবং ভালো মানুষ। আমার মেয়ে কেবল হামাস যোদ্ধাদের সঙ্গে বন্ধুর মতোই থাকেনি, সে রাজকন্যার মতো অনুভব করেছে। শিশুদের বন্দী রাখা উচিত নয়। তবে আপনাদের এবং অন্য সদয় ব্যক্তিদের ধন্যবাদ, যাদের কারণে আমার মেয়ে গাজায় রানীর মতো ছিল। আপনারা তার সঙ্গে দয়া ও সহানুভূতিশীল আচরণ করেছেন। আপনারা যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং গাজায় যে মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা সত্ত্বেও আপনাদের সদয় আচরণ আমি মনে রাখব।’

চিঠিতে গাজাবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন ড্যানিয়েল অ্যালোনি। গত মাসে ইজরায়েলের দক্ষিণাঞ্চলে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ড্যানিয়েল ও এমিলিয়া হামাসের হাতে আটক হয়েছিলেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে গাজা থেকে ইজরায়েলের উপর হওয়া হামাস গোষ্ঠীর রকেট হামলায় নিহত প্রায় কয়েক হাজার মানুষ। হামাস গোষ্ঠী পণবন্দি করে ২০০ জনের বেশি ইজরায়েলিকে। তারপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে হামলা চালাচ্ছে ইজরায়েল। ইজরায়েলের হামলায় ১৪ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৪০ শতাংশই শিশু। তবে বর্তমানে চলছে যুদ্ধ বিরতি।

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত