চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিশুদের বুকে জড়িয়ে ধরা অবস্থায় উদ্ধার হয় শিক্ষকের লাশ

আন্তর্জাতিক ডেস্ক: বছর শুরুর আগে শিক্ষিকা ইভা মিরেলেস অনেক স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের শুনিয়েছিলেন ‘আমাদের সামনে চমৎকার একটি বছর।’ কিন্তু বছরটা এমন হবে কে জানত। গরমের ছুটির আগে গত মঙ্গলবার ইভা মিরেলেস (৪৪)  (Eva Mireles) ও তাঁর সহকর্মী তথা শিক্ষক ইরমা গার্সিয়া (৪৮) (Irma Garcia) সবকিছু গুছিয়ে নিচ্ছিলেন। গরমের ছুটিতে হয়তো দুজনের অনেক পরিকল্পনাই ছিল। তবে সেসবের বদলে এখন দুজনের পরিবার তাঁদের শেষকৃত্যের আয়োজন করছে। কারণ, ওই স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ১৯ জনের মধ্যে তাঁরাও ছিলেন।

গত মঙ্গলবারের ঘটনার পর থেকে গার্সিয়া ও মিরেলেস সাহসিকতা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে উচ্চ প্রশংসিত হচ্ছে। গার্সিয়ার ভাইজি জন মার্টিনেজ নিউ ইয়র্ক টাইমসকে (New York Times) বলেন, গোলাগুলির পর যখন শিক্ষক গার্সিয়াকে উদ্ধার করার সময় দেখা গেল তিনি শিশুদের বুকে জড়িয়ে বুকে আগলে শিক্ষার্থীদের জীবন রক্ষার জন্য চেষ্টা করেছেন। তিনি একজন হিরো (hero)।

আরও মর্মান্তিক ঘটনা হল গার্সিয়া মারা যাওয়ার মাত্র দুদিনের মাথায় তাঁর স্বামী জো গার্সিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। গার্সিয়া (Irma Garcia) ও মিরেলেস পাঁচ বছর ধরে একই শিক্ষক দলে ছিলেন। তাঁদের দলগতভাবে কাজ করার অভিজ্ঞতা ৪০ বছরের। উভালডের বাসিন্দা ও শিক্ষাবিদ নাতালি এরিয়াস জানান, ইভা এবং ইরমা গার্সিয়া স্কুলের অত্যন্ত জনপ্রিয় শিক্ষক ছিলেন। ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। এখনও স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক ভুলতে পারছে না সেদিনের সেই ভয়াবহ ঘটনা। 

আরও পড়ুন আমেরিকায় ফের বন্দুকবাজি, ১৯ শিশু-সহ হত ২১

Published by:

Share Link:

More Releted News:

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ