ভয়ঙ্কর যুদ্ধের আঁচ, ভারতীয়দের অবিলম্বে ইউক্রেন ত্যাগের নির্দেশ

বুধবারই ইউক্রেনের দখল করা চার অঞ্চলে সামরিক আইন জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে বুঝতে পেরে পড়ুয়া সহ প্রবাসী ভারতীয়দের অবিলম্বে ইউক্রেন (Ukraine) ছাড়ার পরামর্শ দিল কিভে (Kyv) অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Embassy in Ukraine)। বুধবার দূতাবাসের (Indian Embassy in Ukraine) পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করে প্রবাসী ভারতীয়দের বলা হয়েছে, ‘কালবিলম্ব না করে যত তাড়াতাড়ি পারুন ইউক্রেন ছাড়ুন।’

এদিনই ইউক্রেনের দখল করা চার অঞ্চল লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসনে সামরিক আইন জারি করেছেন রুশ প্রেসিডেন্ট (Russian President) ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। যার ফলে ওই চার অঞ্চল শাসনের দায়ভার বর্তাচ্ছে রুশ সেনাবাহিনীর (Russian Army) উপরে। ইতিমধ্যেই সাঁজোয়া ট্যাঙ্ক নিয়ে ওই চার অঞ্চলের উদ্দেশে রওনা করেছে রুশ সেনারা। পুতিনের এদিনের নির্দেশের ফলে রুশ-ইউক্রেন সঙ্ঘাত চরমে উঠবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ভয়াবহ যুদ্ধের আঁচ পেয়ে ইতিমধ্যেই খেরসন ছাড়তে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। পাল্টা প্রতিশোধ নিতে ঝাঁপাচ্ছে ইউক্রেনের সেনারা।

পুতিনের (Vladimir Putin) সিদ্ধান্তের ফলে যে রক্তক্ষয়ী লড়াই শুরু হতে চলেছে তা নিয়ে সংশয় নেই কিভে অবস্থিত ভারতীয় দূতাবাসের (Indian Embassy in Ukraine)  আধিকারিকদের। তাই ইউক্রেনে বসবাসকারী ভারতীয় পড়ুয়া সহ প্রবাসী ভারতীয়দের অবিলম্বে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাসের (Indian Embassy in Ukraine) টুইটার হ্যান্ডেলে এক অ্যাডভাইজরি প্রকাশ করে বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি ঘটছে। তাই ইউক্রেনে বসবাসকারী পড়ুয়া সহ সব ভারতীয়কে অবিলম্বে ইউক্রেন ছাড়ার অনুরোধ জানানো হচ্ছে।’ উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগেও কিভে অবস্থিত ভারতীয় দূতাবাসের (Indian Embassy in Ukraine) পক্ষ থেকে দেশটিতে বসবাসকারী ভারতীয় পড়ুয়া ও নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।’   

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত