আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাতারে ফাঁসির সাজাপ্রাপ্ত প্রাক্তন ৮ নৌসেনার সঙ্গে সাক্ষাত ভারতীয় রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা নিয়ে কাতারের জেলে বন্দি প্রাক্তন ৮ নৌসেনার সঙ্গে দেখা করেছেন ভারতের রাষ্ট্রদূত। গত ৩ ডিসেম্বর তিনি সাক্ষা‍ৎ করেছেন বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। কূটনৈতিক সহায়তা দিতেই ওই আট নৌসেনার সঙ্গে সাক্ষা‍ৎ করেছেন ভারতের রাষ্ট্রদূত। পাশাপাশি আটজনের মৃত্যুদণ্ডকে চ্যালেঞ্জ জানিয়ে যে আবেদন জানানো হয়েছিল, তার শুনানিও শুরু হয়েছে। গত ২৩ ও ৩০ নভেম্বর ওই শুনানি পর্ব সম্পন্ন হয়েছে।  শিগগিরই তৃতীয় দফার শুনানি রয়েছে।

ভারতীয় নৌসেনা থেকে অবসর নেওয়ার পরে প্রাক্তন আট আধিকারিক দোহার আল দাহরা গ্লোবাল টেকনোলজিস ও কনসালটেন্সি সার্ভিসেস নামে  একটি সংস্থায় যোগ দেন। সংস্থাটি কাতার সেনাবাহিনীর প্রশিক্ষণ-সহ অন্যান্য কাজের সঙ্গে যুক্ত।  গত বছরের অগস্ট মাসে গুপ্তচর বৃত্তির অভিযোগে ওই আট প্রাক্তন ৮ নৌসেনা আধিকারিককে গ্রেফতার করে কাতার কর্তৃপক্ষ। যদিও আটজনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। বেশ কয়েক বার তাদের জামিনের আর্জিও খারিজ হয়ে যায়।

গত ২৬ অক্টোবর ইজরায়েলের হয়ে গুপ্তচরগিরির দায়ে ধৃত প্রাক্তন নৌসেনা আধিকারিককে মৃত্যুদণ্ডের সাজা শোনায় কাতারের এক আদালত। নৌসেনার প্রাক্তন ৮ আধিকারিকের ফাঁসির সাজার কথা জানতে পেরেই ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তড়িঘড়ি এক বিবৃতি দেওয়া দেওয়া হয়। সাজা পুনর্বিবেচনার জন্য কাতারের শীর্ষ কর্তৃপক্ষের কাছেও আবেদন জানানো হয়। যদিও ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠায় ভারতের প্রাক্তন নৌসেনা আধিকারিকদের মৃত্যুদণ্ড রদের সম্ভাবনা কম বলেই মনে করছেন কূটনীতিবিদরা।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ