আমেরিকায় ফের বর্ণবাদের শিকার ভারতীয় বংশোদ্ভূত, ফিল্মি কায়দায় গুলি করে খুন

একই জায়গায় এপ্রিলেও হয়েছে হামলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের বর্ণবাদের সাক্ষী আমেরিকা।

এখানে এক ভারতীয় বংশোদ্ভূতকে (Indian-origin man) সিনেমার শুটিংয়ের কায়দায় গুলি করা হয়েছে। পথচলতি মানুষ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে মৃতের নাম সৎনাম সিং (Satnam Singh)।

প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, খুনের ঘটনাটি ঘটে গত শনিবার, এখানকার সাউথ ওজোন পার্কে (South Ozone Park )। সৎনাম গাড়িতে বসেছিলেন। আচমকাই সেখানে হাজির হয় এক শ্বেতাঙ্গ দুষ্কৃতী। সৎনামকে(Satnam Singh) গুলি করার আগে সেই অকথ্য ভাষায় গালিগালাজ করে। গুলি করে ঘটনাস্থল থেকে পালায়। পথচলতি মানুষ এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন। তারা সৎনামকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা সৎনামকে মৃত ঘোষণা করেন। গুলি চালানোর খবর পেয়ে পুলিশ (police) ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে থাকা নজর ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। হামলাকারী সংখ্যায় একজন ছিল না একজনের বেশি তা এখনও জানা যায়নি।

তবে এই খুনের ঘটনা নিয়ে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীর (eye witness) বয়ানে বিস্তর ফারাক রয়েছে। প্রত্যদর্শীরা জানিয়েছেন, আততায়ী এসেছিল হেটে। সৎনামকে খুনের পর সে শূন্যে কয়েকরাউন্ড গুলি চালায় যাতে জনতা ভয় পেয়ে ঘটনাস্থল থেকে পালায়। আর পুলিশ (police) বলছে, আততায়ী এসেছিল গাড়ি করে। খুনের পর গাড়ি করে পালায়।

জানা গিয়েছে, এই সাউথ ওজোন পার্কে বসবাসকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত। গত এপ্রিলেই এই সাউথ ওজোন পার্কে (South Ozone Park )ভারতীয় বংশোদ্ভূতের ওপর কয়েকজন হামলা চালায়।

১২২ এজেন্সি ব্ল্যাকলিস্ট, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর নিয়ে বিস্ফোরক দাবি নিশীথের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

খাসির মাংসের টোপ দেখিয়ে পূর্ণবয়স্ক চিতাবাঘকে খাঁচায় পুড়ল ডুয়ার্সের বন দফতর

পুজোর পর ফেলে দেওয়া ফুলেই বানানো হবে ধূপকাঠি, আবির! দূষণ রুখতে বড় উদ্যোগ রাজ্যের

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

‘আরে স্যার জলকামান চালান না, গরমে পারছি না’, পুলিশকে আর্জি পটনার বিক্ষোভকারীর

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে