এই মুহূর্তে

পাকিস্তানিদের হাঙ্গামায় লন্ডনে ১৬ বছর ধরে চলা ভারতীয় রেস্তরাঁ বন্ধের সিদ্ধান্ত মালিকের

আন্তর্জাতিক ডেস্ক: বন্ধ হতে চলেছে লন্ডনে ১৬ বছর ধরে চলা একটি ভারতীয় রেস্তোরাঁ। মালিকের অভিযোগ, পাকিস্তানিদের ক্রমাগত হয়রানি ও খারাপ ব্যবহার তাঁরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। রঙরেজ নামক রেস্তরাঁটি বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে মালিক হরমন সিং কাপুর।

জানা গিয়েছে, স্ত্রীয়ের সঙ্গে মিলে প্রায় ১৬ বছর ধরে এই রেস্তোরাঁ চালাচ্ছিলেন হরমন সিং কাপুর। নিজের সোশ্যাল মিডিয়াতে হরমন সিং কাপুর লিখেছেন,  হ্যামারস্মিথে এই রেস্তোরাঁ চালানো হচ্ছিল। কিন্তু ১৬ বছর ধরে চালানোর পরে আগামী মাস থেকে এই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, ক্রমবর্ধমান খরচ, ক্রমাগত অনলাইন হয়রানি, পাকিস্তানিদের দ্বারা আক্রমণ এবং মেট্রোপলিটন পুলিশের সাহায্যের অভাবে রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করে বলেছেন, তাঁর রেস্তোরাঁতে হামলা চালানোর পাশাপাশি হুমকিও দিচ্ছে বিভিন্নভাবে। এই পরিস্থিতিতে নিরাপদে ব্যবসা চালানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।

যে সকল গ্রাহকরা তাঁর পাশে এতদিন ছিলেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন রেস্তোরাঁর মালিক। তিনি বলেছেন,  বছরের পর বছর ধরে আমাদের সমর্থনকারী সকল প্রকৃত গ্রাহকদের ধন্যবাদ। চির কৃতজ্ঞ। সাধারণ মানুষ তাঁর পোস্টের পরে প্রতিক্রিয়াও দিয়েছেন। কেউ লিখেছেন, এটি অত্যন্ত খারাপ খবর। হ্যামারস্মিথের রঙরেজে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং খাবারটি ছিল চমৎকার। মানুষ কেন এই ধরনের ঘটনা ঘটায়? ভবিষ্য়তে ভালো কিছু হবে বলে জানিয়েছেন তিনি। রেস্তোরাঁটি গুগল রিভিউতে ৩.৯ স্টার রেটিং পেয়েছে। ৮৫৯ বার পর্যালোচনা করা হয়েছে সেটি। অনেকেই বলেছেন, খাবারের মান ঠিক ছিল না।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

অবশেষে ইসলামাবাদের হাসপাতালে চোখের চিকিৎসা পেলেন জেলবন্দি ইমরান খান

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত চার সেনা

সন্ত্রাসীদের মদত! টেলিগ্রামে র সিইও পাভেল দুর্বলের বিরুদ্ধে মামলা

প্রেমিকার সঙ্গে দেখা করার পরদিনই অভিযানে মৃত্যু মাদকসম্রাট এল মেনচো

কুখ্যাত মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুতে উত্তাল মেক্সিকো, নিহত ২৫ জন ন্যাশনাল গার্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ