চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে ইরানে বন্ধ ইন্টারনেট পরিষেবা

নিজস্ব প্রতিনিধি:  আমেরিকা ও ইজরায়েলের যৌথ আক্রমণে ভয়াবহ অবস্থা ইরানের। প্রতি মুহূর্তে হামলার আশঙ্কায় কাঁপছে ইরানিরা। এই যুদ্ধের কারণে  গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন  হয়ে পড়েছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস। অর্থাৎ ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে ইরানের মানুষ ইন্টারনেট  সংযোগ ছাড়া রয়েছে। সেই সঙ্গেই বাড়ছে উদ্বেগ। 

নেটব্লকসের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে,  সোমবার পর্যন্ত ইরানের ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।  অনলাইন পরিষেবা সীমিত করা হয়েছে  যার জেরে ইরানে থাকা অন্যান্য অন্য দেশের বাসিন্দারা তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এতেই বাড়ছে উদ্বেগ।  

আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধের জের, আবারও ৮ হাজার টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও

 ইরানের সংবাদমাধ্যম সূত্রে গত মাসের মতো এবার ইন্টারনেট  সম্পূর্ণ ব্ল্যাকআউট  হয়নি। কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে অনলাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তথ্য বিকৃত করা যাতে না হয়, নতুন করে বড় ধরনের বিক্ষোভ দানা বাঁধতে যাতে না পারে সেই কারণে এই কৌশল নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। যদিও ইরানে এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও সরকারবিরোধী বিক্ষোভের সময়ে ইরানে দীর্ঘ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ  রাখা হয়েছিল। 

 

Published by:

Share Link:

More Releted News:

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ