জোর ধাক্কা ইমরানের, গ্রেফতারি পরোয়ানা বহাল রাখল ইসলামাবাদ আদালত

ইসলামাবাদের নিম্ন আদালত গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে রাজি না হওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিড়ম্বনা বাড়ল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: লাহোর হাইকোর্ট থেকে পাওয়া স্বস্তি বেশিক্ষণ বজায় থাকল না প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। বৃহস্পতিবার পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে জারি জামিন আযোগ্য গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আর্জি খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল। কোনও মুচলেকার ওপর ভিত্তি করে গ্রেফতারি পরোয়ানা বাতিল করবেন না বলে জানিয়ে দিয়েছেন। অতিরিক্ত দায়রা বিচারকের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইসলামাবাদ হাইকোর্ট নাকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া হবে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি পিটিআই নেতৃত্ব।

তোষাখানা মামলায় তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জন্য এদিন ইসলামাবাদের অতিরিক্ত দায়রা বিচারকের দ্বারস্থ হয়েছিলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তাঁর আইনজীবী জানান, ‘নিরাপত্তার কারণে নিম্ন আদালতে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে পারেননি প্রাক্তন প্রধানমন্ত্রী। গ্রেফতারি পরোয়ানা স্থগিত রাখা হলে তিনি অবশ্যই আদালতে উপস্থিত হবেন।’ যদিও সেই যুক্তি মানতে চাননি অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল। পিটিআই চেয়ারম্যানের আইনজীবীর উদ্দেশে পাল্টা তিনি বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী আদালতে আত্মসমর্পণ করলেই গ্রেফতারি পরোয়ানা স্থগিত রাখার বিষয়টি ভেবে দেখা হবে।’

বিকেলে ইমরানের আর্জি খারিজ করে গ্রেফতারি পরোয়ানা বহাল রাখার কথা জানান বিচারক। সেই সঙ্গে রায়ে গত মঙ্গলবার ইমরানকে গ্রেফতার করতে গিয়ে ইসলামাবাদ ও লাহোর পুলিশকে পিটিআই কর্মীদের নৃশংস আক্রমণের মুখে পড়তে হয়েছিল বলে উল্লেখ করে বলেছেন, ‘যেভাবে গ্রেফতারি রুখতে আবেদনকারী (ইমরান খান) তাঁর কর্মী-সমর্থকদের পুলিশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন তাতে তিনি কোনও আইনি রক্ষাকবচ পেতে পারেন না।’

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের