গাজায় ভয়াবহ হামলা চালাল ইজরায়েল, নিহত ৫০ ফিলিস্তিনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ আকার নিল ফিলিস্তিন অবরুদ্ধ গাজা। সেখানে ইজরায়েল আরও ভয়াবহ হামলা চালিয়েছে। গত একদিনে ইজরায়েলি হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। এর মধ্যে উপত্যকার দক্ষিণে ত্রাণের আশায় যারা গিয়েছিলেন সেই সকল ফিলিস্তিনিও রয়েছেন।
১০ সেপ্টেম্বর বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আলজাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে কাতারের দোহায় হামাসের নেতাদের ওপর যে হামলা চালিয়েছে ইজরায়েল, তাঁর দিকেই নজর ছিল গোটা বিশ্বের। তার মধ্যেই মঙ্গলবার গাজায় বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হন। নিহতদের মধ্যে এমন অনেকে ছিলেন যারা দক্ষিণ গাজায় ত্রাণের জন্য জড়ো হয়েছিলেন। এরকম অন্তত ৯ জন ফিলিস্তিনির খোঁজ মিলেছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজাবাসীকে দক্ষিণ দিকে চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু দেখা গেল ইজরায়েল সেই দক্ষিণেও হামলা চালিয়েছে।

ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে যে, গাজার বন্দর এলাকায় বাস্তুহীন পরিবারের একটি অস্থায়ী তাঁবুতে ইজরায়েল ড্রোন হামলা চালায়। তাতে দু’জন সাধারণ নাগরিক নিহত হন। অনেকে আহত হয়েছেন। এই ড্রোন হামলা ছাড়াও যুদ্ধবিমান একাধিক আবাসিক ভবন, আল-মুখাবারাত এলাকার চারটি বাড়ি এবং গাজা সিটির উত্তর-পশ্চিমের জিদান ভবনে হামলা চালায়। দেইর আল-বালাহর তালবানি এলাকায় আরও একটি বাড়ি ধ্বংস হয়ে যায়। তুফাহর আজ-জারকা অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণে দু’জন তরুণ নিহত হন।

এর আগে গত সোমবার ইজরায়েল নতুন করে এলাকা খালি করার নির্দেশ দিয়েছিল। তখন তারা জানিয়েছিল, গাজা সিটির জামাল আবদেল নাসের সড়কের একটি ভবন ও তার আশপাশের তাঁবু খালি না করলে মৃত্যুজনিত ঝুঁকি রয়েছে। বাসিন্দাদের তথাকথিত ‘মানবিক অঞ্চল’ হিসেবে দাবি করা দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় যেতে বলা হয়েছিল। কিন্তু সেই আল-মাওয়াসিতেও হামলা চালাল ইজরায়েল। এই প্রথম নয়, এই অঞ্চলে এর আগেই আক্রমণ হেনেছে আইডিএফ। চলতি বছরের শুরুতে যেখানে প্রায় ১ লক্ষ ১৫ হাজার মানুষ ছিলেন, সেখানে এখন ৮ লক্ষেরও বেশি মানুষ বাড়ি ঘর হারিয়ে অস্থায়ী তাঁবুতে গাদাগাদি করে বসবাস করছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি আল-মাওয়াসিকে ‘ক্ষুধার্ত ও হতাশ ফিলিস্তিনিদের বিশাল ক্যাম্প’ বলে বর্ণনা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন গাজার কোনও স্থান নিরাপদ নয়।

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন হলেন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের