তেহরানে বড়সড় হামলা ইজরায়েলের, ইরানের যুদ্ধবিমানকে নামানোর দাবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম এশিয়া জুড়ে সংঘর্ষের আগুন জ্বলছে। যুদ্ধের সপ্তম দিনেও ইজরায়েলের হামলা অব্যাহত। বেইরুটের দক্ষিণ শহরতলীর ঘিঞ্জি এলাকা খালি করার কথা জানিয়েছে ইজরায়েল। তেহরানের ওপরে একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েল। আগে থেকে সতর্ক করা হয়েছিল। সেই মতো শুক্রবার সকাল থেকেই তেহরানে বড়সড় হামলা শুরু করে দিয়েছে ইজরায়েল।

ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে আরও এক দফা হামলা চালিয়েছে। এই হমালা চালানো হয়েছে ইরানের সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে। ইরানের সংবাদমাধ্যমও তেবরানে বিস্ফোরণের খবর দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্ব তেহরানে তীব্র ইজরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। ঘরবাড়ি কেঁপে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, শুক্রবার ভোর রাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলিতে হামলা চালানো হয়েছে। 

পাশাপাশি ইরানের যুদ্ধবিমান ইয়াক ১৩০-কে গুলি করে নামানোর দাবি করেছে ইজরায়েল। শুধু তা-ই নয়, হামলার সেই ভিডিয়ো ফুটেজও প্রকাশ করেছে। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ইজরায়েল জানিয়েছে, ইরান যদি ইজরায়েলের আকাশসীমায় প্রবেশ করে তার পরিণতি ভাল হবে না। ইজরায়েলি সেনা ইরানের যুদ্ধবিমান ইয়াক ১৩০-কে গুলি করে নামানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। যদিও তার সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। অন্যদিকে, বাহরাইনের রাজধানী মানামায় দুইটি হোটেল এবং একটি বাড়িকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এরফলে উত্তেজনা আরও ছড়িয়েছে। 

ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ছয় দিনে আমেরিকা ও ইজরায়েলের ছোড়া বোমা ও ক্ষেপণাস্ত্র কমপক্ষে ১,২৩০ জনের প্রাণ নিয়েছে। শুক্রবার সপ্তমদিনে পড়েছে যুদ্ধ। তারমধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরের এক প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক পড়ুয়াও রয়েছে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল ও মার্কিন বাহিনী। হাজার-হাজার বোমা ফেলে ধ্বংসস্তুপে পরিণথ করা হয়েছে তেহরান-সহ ইরানের বিভিন্ন শহরের জনপদ। আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেইনি-সহ দেশটির কমপক্ষে ৪০ শীর্ষ নেতা ও সামরিক কমান্ডার। তার মধ্যে রযেছেন প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান, পুলিশ প্রধান, খামেইনির সিনিয়র উপদেষ্টা। পাশাপাশি বোমায় গুঁড়িয়ে গিয়েছে বহু স্কুল-কলেজ-হাসপাতাল ও আবাসিক ভবন। রেড ক্রিসেন্ট সোসাইটির তরফে জানানো হয়েছিল, মঙ্গলবার সকাল পর্যন্ত হামলায় ৭৮৭ জনের প্রাণ গিয়েছে। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নিহতের সংখ্যা হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন