ইজরায়েল-আমেরিকার যৌথ হামলা থেকে বাঁচতে বাঙ্কারে আশ্রয় খামেইনির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই সামরিক অভিযানের কথা স্বীকার করেছেন। একইসঙ্গে দেশজুড়ে নাগরিকদের জন্য জারি করা হয়েছে ‘সক্রিয় সতর্কতা’। সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনি বর্তমানে রাজধানী তেহরানে নেই। ইতিমধ্যেই তাকে নিরাপত্তার স্বার্থে একটি গোপন ও সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। ইরানের বিরুদ্ধে নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: ইরানের হামলার পরেই ইজরায়েলে জরুরি অবস্থা জারি , বাজছে সাইরেন! বন্ধ আকাশসীমা

শনিবার ভোরে তেহরানে আচমকা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি ‘পূর্ব-পরিকল্পিত সামরিক অভিযান’। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তেহরানের কেন্দ্রস্থলে একের পর এক তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে তেহরানের একাধিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে।

এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইসরায়েলজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার সকালে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশজুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণার কথা জানান। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক থাকতে এবং সরকারি নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যে এই নতুন সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে তাকিয়ে বিশ্ব।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর