দেশে ফিরল ইজরায়েলি ফুটবল–সমর্থকেরা, সহিংসতা রোধে ‘মোসাদকে’ নির্দেশনা নেতানিয়াহুর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপা লিগের ম্যাচে আক্রান্ত ইজরায়েলি ফুটবল সমর্থকরা। অ্যামস্টারডাম খেলা ছিল আয়াক্স ও মাক্কাবি তেল আভিভের সঙ্গে। সেই ম্যাচের পর হামলা চলে। তাতে মারাত্মক জখম হয়েছেন অনেকে। ওই ঘটনায় আটক ৫৭জন। ইতিমধ্যেই সমর্থকদের দেশে ফেরাতে দুটো প্লেন পাঠিয়েছিল ইজরায়েল। অবশেষে দেশে ফিরেছেন ইজরায়েলি ফুটবল–সমর্থকেরা।

শুক্রবার(৮ নভেম্বর)একটি উড়োজাহাজ আমস্টারডাম থেকে তাঁদের নিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। এদিকে এই হামলাকে ইহুদীবিরোধী উল্লেখ করে নিন্দা জানিয়েছেন নেদারল্যান্ডসের কর্মকর্তারা। এই নিয়ে নেদারল্যান্ডসের পুলিশ জানিয়েছে, সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে ক্রীড়া অনুষ্ঠানগুলোয় এই ধরনের সহিংসতা রোধে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোয়েন্দা সংস্থা মোসাদকে একটি পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন।

ইজরায়েলি ফুটবল–সমর্থকদের দেশে ফেরা নিয়ে, দেশটির বিমান সংস্থা ইএল এএল জানিয়েছে, হামলার শিকার ইজরায়েলি ফুটবল–ভক্তদের দেশে ফিরিয়ে নিতে তারা ৬ টি উড়োজাহাজ পাঠিয়েছিল। ইজরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আমস্টারডাম থেকে ইজরায়েলি ফুটবল–সমর্থকদের নিয়ে প্রথম ফ্লাইটটি গতকাল বিকেলে ইজরায়েলের মাটিতে অবতরণ করে।

এদিকে এই নিয়ে আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা জানান, ‘হিংসাত্মক ইহুদীবিরোধী দাঙ্গাবাজদের কারণে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা খুঁজে খুঁজে ইজরায়েলি ফুটবল ক্লাব মাকাবি তেল আবিবের সমর্থকেদের ওপর হামলা চালায়।’ এমন সহিংসতা মেনে নেওয়া যায় না। এই হামলায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে সহিংসতার ঘটনা নিয়ে উল্টো কথা বলেছে, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন।তাঁরা জানিয়েছে, খেলার দিন স্টেডিয়ামে মাকাবি তেল আবিবের সমর্থকেরা ইসলামভীতি ও ফিলিস্তিনবিরোধী বর্ণবাদী আচরণ করে। তাদের অপমানজনক উসকানির কারণে এই ঘটনার সূত্রপাত হয়েছে।

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের