দীপাবলিতে ঋষি সুনককে কোহলির সই করা ব্যাট উপহার জয়শঙ্করের

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে ক্রিকেটার বিরাট কোহলির সই করা ব্যাট উপহার দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। কোহলির ব্যাট পেয়ে বেজায় খুশি ভারতীয় বংশোদ্ভূত ঋষি। শুধু তাই নয় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে উপহার দিলেন গণেশও। সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পাঁচদিনের জন্য ব্রিটেন সফরে পৌঁছেছেন বিদেশমন্ত্রী। এই সফরেই মুক্ত বাণিজ্যচুক্তি নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। তাই এই সফরের মাঝে দেওয়ালির দিন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সদর দফতর গিয়ে সুনকের সঙ্গে দেখা করেন সস্ত্রীক জয়শংকর।

পাশাপাশি দিওয়ালি গিফট তাঁর হাতে তুলে দেন বিদেশমন্ত্রী। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে সেই ছবি টুইট করে বিদেশমন্ত্রী জানান, ‘দিওয়ালিতে প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বর্তমান সময়ে ভারত ও ব্রিটেন সক্রিয়ভাবে সম্পর্ককে মজবুত করতে এগিয়ে চলেছে। উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী সুনক ও তাঁর স্ত্রীকে ধন্যবাদ।‘

উল্লেখ্য, রবিবার লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরেও যান জয়শংকর । পাশাপাশি দীপাবলি উপলক্ষে ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণও দেন। গত শনিবার থেকে ব্রিটেন সফরে রয়েছেন বিদেশমন্ত্রী জয়শংকর। ১৫ নভম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার কথা রয়েছে বিদেশমন্ত্রীর। জানা গিয়েছে, এস জয়শংকরের এই সফরে ব্রিটিশ বিদেশমন্ত্রী ছাড়াও একাধিক পদস্থ আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। ভারতীয় বিদেশমন্ত্রীর এই বৈঠকের দিকে নজর রাখছে নয়া দিল্লি।

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?