‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবির পোস্টার ঘিরে আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবির পোস্টার ঘিরে আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রায় ১৬টি এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে আপাতত অভিনেত্রীর বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ নয়, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে স্বস্তি পেলেন অভিনেত্রী। পাশাপাশি তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজের আবেদনও জানানো হয়েছে আদালতে। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত শ্রীলেখার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ ডিসেম্বর। এর মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

এদিন শ্রীলেখার পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে সওয়াল করেন, ‘অভিনেত্রীর বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর দায়ের হয়েছে। সংশ্লিষ্ট পোস্টারটি হয়তো রুচিহীন বা আপত্তিকর, কিন্তু সেটি ফৌজদারি অপরাধ কি না, সেটিই মূল প্রশ্ন।’ এরপর বিচারপতি ভট্টাচার্যের জানান, ‘কেন এমন পোস্ট করবেন মামলাকারী? এটা সত্যিই লজ্জাজনক পোস্টার। একজন বিচক্ষণ নাগরিক হিসেবে ফেসবুকে এমন পোস্ট করার অধিকার কারও নেই। আর শ্রীলেখা তো একজন অভিনেত্রী, ধরে নেওয়া হবে তিনি সংবেদনশীল, কিন্তু এমন পোস্টার কীভাবে প্রকাশ্যে প্রদর্শন করা যায়?’ শুনানি শেষে বিচারপতি অভিনেত্রীর বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই নিট-এর প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কলকাতার রাস্তায় প্রতিবাদে শামিল হয়েছিলেন বহু মানুষ। সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন শ্রীলেখাও। অভিযোগ, তাঁর হাতে থাকা পোস্টারে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে একটি কুরুচিকর ছবি ছিল। সেই নিয়েই ঝামেলা। এরপর বিজপি নেত্রী কেয়া ঘোষ অভিনেত্রীর বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি আরও অনেক বিজেপি নেতানেত্রী তাঁর বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানা-সহ একাধিক জায়গায় অভিযোগ দায়ের করেন।

ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩ এবং ৩৫৬ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আদালতের এই নির্দেশের পর শ্রীলেখা জানিয়েছেন, তিনি পোস্টারটি ভাল করে না দেখেই হাতে নিয়েছিলেন। চশমা না থাকার জন্যে পোস্টারে কী ছবি ছিল, তা স্পষ্টভাবে বুঝতে পারেননি তিনি। প্রতিবাদের সময় পুলিশ লাঠিচার্জ করছিল, সেই পরিস্থিতিতে কোনওমতে ছবিটি তুলে নিয়েছিলেন। তাই ঘুরিয়ে দেখার সুযোগ হয়নি তাঁর। তবে আদালতের কাছ থেকে এমনটাই আশা করেছিলেন। তবে আদালতের এই নির্দেশের বিরোধিতা করেছেন রাজ্যের পক্ষের আইনজীবী রাজদীপ মজুমদার। তিনি বিষয়টির তদন্তের দাবি জানিয়েছেন।

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

নেপাল বিপর্যয়ের ৮দিন পরেও নিখোঁজ মুকুলের পুত্রবধূ, DNA নমুনা পাঠানো হল হাসপাতালে

অনাস্থা ভোটে বনগাঁর কালুপুর পঞ্চায়েত দখল বিজেপির, নতুন প্রধান সৌমেন সরকার

৩,৭০০ টাকার ইলিশ কিনে ‘ভ্যানিশ’ মহিলা, মধ্যমগ্রামে অভিনব চুরিতে হতবাক মাছ ব্যবসায়ী

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…