কিমের পাগলামো, উত্তর কোরিয়ায় নিষিদ্ধ জনপ্রিয় স্ট্রিট ফুড ‘হট ডগ’

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্বের কাছে পাগলাটে শাসক হিসাবে পরিচিত উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। বিশ্বে ‘দাদাগিরি’র জন্য কুখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোরতর শত্রু হিসাবেই পরিচিত তিনি। শুধুমাত্র পশ্চিমী দুনিয়ার খাবার হওয়ায় এবার উত্তর কোরিয়ায় জনপ্রিয় স্ট্রিট ফুড ‘হট ডগ’ এর উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। নির্দেশ অমান্য করলে অভিযুক্তকে কুখ্যাত শ্রম শিবিরে সাজা খাটতে হবে বলেও ফতোয়া জারি করেছেন কিম। দেশের স্বৈরশাসকের নয়া ফতোয়া নিয়ে ক্ষুব্ধ হলেও টুঁ শব্দটি করতে পারছেন না উত্তর কোরিয়ার নাগরিকরা।

১৯৫০ সালে কোরিয়ার যুদ্ধের সময়ে মার্কিন সেনারা মাংস দিয়ে বিশেষ রেসিপি তৈরি করেছিলেন। তা কালক্রমে হট ডগ হিসাবে পরিচিতি পায়। এক সময়ে কোরিয়ানদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল ‘আর্মি বেস স্টু’। ২০১৭ সালে উত্তর কোরিয়ার ফুটপাতের খাবারের দোকানগুলোতে ‘বুদায়ে জিগে’ নামে ‘হট ডগ’-এর আদলে তৈরি করা খাবার বিক্রি শুরু হয়। গত কয়েক বছরে তা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু আচমকাই মাথার পোকা নড়ে উঠেছে দেশটির স্বৈরশাসক কিম জং উনের। ‘হট ডগ’ এর মতো খাবার পুঁজিবাদের প্রতিনিধিত্ব করে এমন অভিযোগ তুলে তিনি ‘বুদায়ে জিগে’ (হট ডগের কোরিয় সংস্করণ) বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। কোনও দোকানে ওই খাবার বিক্রি হলে তার ঝাঁপ বন্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

রাজধানী পিয়ংইয়ং-সহ একাধিক শহরে শাস্তির ভয়ে ইতিমধ্যেই ‘বুদায়ে জিগে’ (হট ডগ) বিক্রি বন্ধ করে দিয়েছেন রেস্তোরাঁ ও ফুড স্টলের মালিকরা। তাঁদের কথায়, ‘দুটি বাড়তি পয়সার জন্য কেইবা হাঁড়িকাঠে গলা দিতে চায় বলুন? ধরা পড়লে দোকান বন্ধ করে দেওয়া হবে। পরিবারকে নিয়ে উপোস করে থাকতে হবে। তাই ‘বুদায়ে জিগে’ বিক্রি বন্ধ হয়ে গিয়েছে।’

১২২ এজেন্সি ব্ল্যাকলিস্ট, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর নিয়ে বিস্ফোরক দাবি নিশীথের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

খাসির মাংসের টোপ দেখিয়ে পূর্ণবয়স্ক চিতাবাঘকে খাঁচায় পুড়ল ডুয়ার্সের বন দফতর

পুজোর পর ফেলে দেওয়া ফুলেই বানানো হবে ধূপকাঠি, আবির! দূষণ রুখতে বড় উদ্যোগ রাজ্যের

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

‘আরে স্যার জলকামান চালান না, গরমে পারছি না’, পুলিশকে আর্জি পটনার বিক্ষোভকারীর

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে