চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুয়েতের নতুন আমির শেখ মিশেল আল আহমদ

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের নতুন আমির হিসাবে নিয়োগ পেলেন ক্রাউন প্রিন্স শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহ। ৮৩ বছর বয়সী মিশাল ২০২০ সালে তৎকালীন আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পরে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

শনিবারই বার্ধ্যক্যজনিত কারণে মারা যান কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। ইতিমধ্যেই দেশের প্রধানের মৃত্যুতে কুয়েতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি দফতরগুলি তিন দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ নাওয়াফের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।

৮৬ বছর বয়সী শেখ নাওয়াফের পরিবর্তে নতুন আমির নিয়োগের জন্য জরুরি বৈঠকে বসেছিল মন্ত্রিসভা। ওই বৈঠকেই শেখ নাওয়াফের স‍ৎ ভাই শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহকে নতুন আমির হিসাবে বেছে নেওয়া হয়। ২০২০ সালে তৎকালীন আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর ৮০ বছর বয়সে ক্রাউন প্রিন্স হিসেবে নিয়োগ পেয়েছিলেন শেখ মিশেল। শারীরিক অসুস্থতার ফলে গত কয়েক বছর ধরেই ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছিলেন না প্রয়াত আমির শেখ নাওয়াফ। তাঁর হয়ে কার্যত দায়িত্ব সামলাচ্ছিলেন শেখ মিশেলই। ২০২১ সালেই নিজের উত্তরসূরি হিসাবে স‍ৎ ভাই শেখ মিশেলের নাম ঘোষণা করেছিলেন কুয়েতের প্রয়াত আমির। ১৯৬৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন নয়া আমির শেখ মিশেল। ন্যাশনাল গার্ডের ডেপুটি চিফ হিসেবেও দায়িত্ব সামলেছিলেন। দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যেই নিজের উত্তরসূরির নাম ঘোষণা করতে হবে কুয়েতের নয়া আমিরকে।

Published by:

Share Link:

More Releted News:

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ