রাশিয়াকে সমর্থনের অপরাধে ইউক্রেনের ধর্ম যাজক গৃহবন্দি

ধর্ম যাজককে ৬০ দিনের জন্য গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউক্রেনের উপর রাশিয়ার হামলাকে সমর্থন করার অভিযোগে ইউক্রেনের অর্থোডক্স চার্চের শীর্ষ ধর্ম যাজককে গৃহবন্দির সাজা দিয়েছে সেদেশের আদালত। মেট্রোপলিটান পাভেল (Metropolitan Pavel) নামের ওই ধর্ম যাজককে ৬০ দিনের জন্য গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্মীয় বিভেদ তৈরি করা এবং রাশিয়াকে সমর্থনের অভিযোগে ইউক্রেনের কিয়েভের একটি আদালত দেশের অর্থোডক্স চার্চের ধর্ম যাজককে এই সাজা শুনিয়েছে। শনিবার একটি বিবৃতি জারি করে ইউক্রেনের অর্থোডক্স চার্চের (Ukrainian Orthodox Church) তরফে বলা হয়েছে, ধর্ম যাজককে একটি ইলেক্ট্রনিক ব্রেসলেট পরে থাকার নির্দেশ দিয়েছে আদালত।  এই নির্দেশ সাধারণভাবে মনে করা হচ্ছে তাঁর গতিবিধি পর্যবেক্ষণে রাখার জন্য।

অন্যদিকে আদালতের এই নির্দেশের পর সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিয়েছেন মেট্রোপলিটান পাভেল (Metropolitan Pavel)। তিনি বলেছেন, ‘আমি কিছু করিনি। আমি বিশ্বাস করি এটি একটি রাজনৈতিক নির্দেশ।’ রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা TASS জানিয়েছে, আদালত পাভেলকে কিয়েভ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে একটি গ্রামে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে। তবে অভিযুক্ত ধর্ম যাজক সংশ্লিষ্ট বাড়ির বিষয়ে জানিয়েছেন সেটি বসবাসের উপযোগী নয়। তাঁর কথায়, ‘সেখানে ঘুমানোর জন্য কিছু নেই, তাপ এবং আলো নেই। রান্নাঘর নেই, চামচ নেই। কিন্তু এটা ঠিক আছে, আমি সব সহ্য করব।’

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের