নির্বাচনে হারল ভারত-বিদ্বেষী মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর দল

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হয়েছিল মেয়র নির্বাচন। এবার সেই নির্বাচনেই হারল মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুরের দল পিপল্‌স ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)।  অন্যদিকে মেয়র নির্বাচনে জয়লাভ করেছে মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)।  এমডিপি প্রার্থী আদম আজিম মালে শহরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন।

এমডিপির নেতৃত্বে রয়েছেন ভারতপন্থী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সোলিহ। যিনি প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী নেতা মুইজ্জুর কাছে পরাজিত হন। মেয়র নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে আজিম ৫ হাজার ৩০৩ ভোট পেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেসের (পিএনসি) আইশাত আজিমা শাকুর পেয়েছেন ৩ হাজার ৩০১ ভোট। শনিবারের নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। মেয়র নির্বাচনের বিজয় এমডিপি’র জয়লাভ হবে বলেও আশা করা হয়েছিল। নির্বাচনের শেষে জয়লাভ করল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)।   

মালদ্বীপের নয়া মেয়র হলেন অ্যাডাম আজিম। চীনে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে শনিবার মালে ফিরে মুইজ্জু আজিমকে অভিনন্দন জানিয়েছেন। জয়লাভের পর আজিম বলেছিলেন যে তার এই জয় মালে সমস্ত বাসিন্দাদের জন্য। এছাড়াও নির্বাচনে যারা তাকে সমর্থন করেছেন এবং ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুইজ্জু সরকারের তিন উপমন্ত্রীর আপত্তিকর মন্তব্যের প্রেক্ষাপটে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। আর সেই নির্বাচনেই হেরে গেলেন মুইজ্জু দল।

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর