স্পেন সফর সেরে দুবাইয়ে পৌঁছলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মরুদেশে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) ভোরে দুবাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী। দু’দিনের ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। স্পেনে আশাজনক সাড়া পাওয়ার পর দুবাই এর উদ্দেশ্যে বাংলায় বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী। দুবাই এর শিল্প সম্মেলনে যোগ দেবেন। বিশ্বখ্যাত সংস্থা লু লু-এর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবারই দুবাইয়ের মুক্ত বাণিজ্য অঞ্চল ‘জাফজ়া মুক্তাঞ্চল’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শনে যাবে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বাংলার প্রতিনিধিদল। বৃহস্পতিবার বিকেলে দুবাইয়ের ভারতীয় উপদূতাবাসে চা-চক্রে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা।শুক্রবার শিল্প সম্মেলন রয়েছে। সেই সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। দেখা করবেন প্রবাসী ভারতীয়দের সঙ্গে। দুবাই এর গুরুত্বপূর্ণ শিল্পগোষ্ঠী লু লু’র সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর।

বাংলায় বিনিয়োগ টানতে ১২ দিনের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী। স্পেন ছাড়ার দিন সকালে সরকারি স্তরে শীর্ষ পর্যায়ের বৈঠকে বসেছেন। যা বাংলায় লগ্নির আশা বাড়িয়েছে। মাদ্রিদ ও বার্সেলোনার কর্মসূচি সম্পন্ন হওয়ার পর মরুদেশেও সেই সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছে রাজ্য সরকার। স্পেন সফরে প্রবাসী ভারতীয়েরা যে ভাবে রাজ্যে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তাতে আশার আলো দেখছে বাংলা।

এমনকি ফুটবলের উন্নতির জন্য স্পেনের ফুটবল লিগ লা লিগার সঙ্গে মাদ্রিদে সমঝোতাপত্র (মউ) সই হয়েছে রাজ্য সরকারের। এমনকি মাদ্রিদের কর্মসূচি থেকে বাংলায় দ্বিতীয় ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার দুবাই সফর থেকে মুখ্যমন্ত্রী বাংলার জন্য বিনিয়োগ টানতে যেভাবে উৎসাহী তাতে সাড়া মিলবে বলেই আশা।  

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প