অবসাদ থেকেই হামলা! নিউ ইয়র্কের হামলার নেপথ্যে ৬২ বছরের প্রৌঢ়

সন্দেহভাজন এক ব্যক্তির ছবি সামনে এসেছে। নিউ ইয়র্ক পুলিশ মনে করছে ওই ব্যক্তি এই হামলার সঙ্গে যুক্ত।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিউ ইয়র্কের ব্রুকলিনে সাবওয়ে ট্রেনে বন্দুকবাজের হামলায় ২০ জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ্যে এসেছে। নিউ ইয়র্ক পুলিশ মনে করছে, ওই ব্যক্তি এই হামলার সঙ্গে যুক্ত। পুলিশ হামলাকারীর সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে। ওই ব্যক্তি কেন হামলা চালিয়েছে পুলিশ এখনও জানতে পারেনি। তবে পুলিশ  প্রাথমিকভাবে অনুমান করছে অবসাদ থেকেই হামলা চালানো হয়েছিল। 

জানা গিয়েছে, ব্রুকলিন সাবওয়ে স্টেশনে সেই সময় উপচে পড়া ভিড় ছিল। হামলাকারী নির্মীয়মাণ শ্রমিকদের মতো পোশাক পরে ছিলেন। মুখে ছিল গ্যাস মাস্ক। স্টেশনে ওই ব্যক্তি প্রথমে স্মোক গ্রেনেড জাতীয় কিছু ছুঁড়ে মারে। যার জেরে সারা স্টেশন ধোঁয়ায় ভরে যায়। কিন্তু গ্যাস মাস্ক পরে থাকার কারণে ওই ব্যক্তিকে ধোঁয়া কোনও প্রভাবিত করতে পারেনি। সন্দেহভাজন ওই ব্যক্তি ধোঁয়ার মধ্যে গুলি ছুঁড়তে থাকে। ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ধোঁয়ার কারণে প্রথমে যাত্রীরা বুঝতে পারেনি কোথা থেকে গুলি ছোঁড়া হচ্ছে। হামলাকারী গুলি চালিয়ে পালিয়ে যায়। সেই সময় সারা স্টেশন ধোঁয়ায় ধোঁয়া। আহত ব্যক্তিরা এদিক ওদিক লুটিয়ে পড়েন। যন্ত্রণায় কাতরাতে থাকেন।

এক প্রত্যক্ষদর্শী স্যাম কারমাকো জানিয়েছেন, ‘ট্রেন ব্রুকলিন স্টেশনে থামার পরেই দরজা খুলে যায়। দেখি সারা স্টেশন ধোঁয়ায় ভরে রয়েছে। এদিক ওদিক মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছেন।’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গিগোষ্ঠীর যোগ নেই।

ইতিমধ্যে পুলিশ এক ব্যক্তির ছবি প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফ্র্যাঙ্ক জেমস। পাশাপাশি নিউ ইয়র্ক পুলিশ একটি ভ্যান উদ্ধার করেছে। পুলিশের অনুমান ওই ভ্যানটি ব্রুকলিন সাবওয়ে স্টেশনে পৌঁছনোর জন্য ব্যবহার করা হয়েছে।

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী, মৃত্যুর ১৮ ঘন্টা আগে শেষ পোস্ট

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের