খুনের দায়ে ২০ বছরের জেল, ছাড়া পেয়েই নিহতের বাড়ির সামনে উদ্দাম নাচ খুনি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ খুনের দায়ে ২০ বছর পর মিলেছে জেল মুক্তি। এরপরেই যাকে খুন করেছিলেন তাঁর বাড়ির সামনে গিয়ে নেচে এলেন  খুনি। শুধু তাই নয় তাঁর বাড়ির সামনে একটি লাল গালিচা পেতে, ১৮টি টেবিল সাজিয়ে দিল বড় মাপের ভোজ, ফাটাল আতশবাজি।  এমনই চাঞ্চল্যকর  ঘটনা ঘটেছে চিনে। ইতিমধ্যেই  নিহতের বাড়ির সামনে এই উৎসবের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, খুনের দায়ে ২০ বছর কারাগারে কাটান চিনের এক ব্যক্তি। এরপর জেল মুক্তি পেতেই নিহতের বাড়ির সামনে গিয়ে উৎসবে মাতলেন খুনি। এই ঘটনার পর নিহতের পরিবারের লোকেরা উৎসব থামানোর জন্য খুনিকে বেশ কয়েকবার অনুরোধ করলেও লাভের লাভ হয়নি। নিলজ্জ ভাবে দেদার নিহতের বাড়ির সামনে নেচে গেলেন খুনি। এরপরেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়  স্থানীয় প্রশাসন।

এই ঘটনা প্রসঙ্গে নিহতের ছেলে জিয়াং জানিয়েছেন, ‘ আমার যখন ১৫ বছর বয়স ছিল সেইসময় তিনজন মিলে বাবাকে  বাড়িতে এসে খুন করে। এই ঘটনার জন্য দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর একজন খুনি ২০ বছর পর  জেল থেকে মুক্তি পেয়েছেন । এরপরেই আমাদের বাড়ির সামনে গিয়ে উৎসবে মাতেন খুনি। ইচ্ছাকৃতভাবে উসকানি দিতেই হত্যাকারী তাদের বাড়ির সামনে এসে জেলমুক্তির উদযাপনে মেতেছিল।‘ ইতিমধ্যেই খুনির এই উৎসবের  ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

হিমাচলে বাড়ি ভেঙে প্রাণ গেল মা-মেয়ের, গুরুতর আহত ২ শিশু

দু’দশকের অপেক্ষার অবসান! মুখ্যমন্ত্রীর হাতেই হবে রঘুনাথপুরে ৩৬০০ কোটির শিল্পের সূচনা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন ফেটে ঝলসে গেল যুবকের গোপনাঙ্গ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ