সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে বিক্ষোভ ছাত্রদের, পুলিশের গুলিতে নিহত ৮

প্রতিবাদ জানাতে নেপালের সংসদেও ঢুকে গিয়েছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে বিক্ষোভকারীদের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে উত্তাল নেপাল। কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে Gen-Z তরুণ প্রজন্ম। হাজার হাজার তরুণ ছেলে-মেয়েরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে শুরু করেছেন। প্রতিবাদ জানাতে নেপালের সংসদ ভবনেও ঢুকে গিয়েছেন বিক্ষোভকারীরা। পার্লামেন্টে ভাঙচুর চালিয়েছে। আগুন জ্বালিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে বিক্ষোভকারীদের। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে, গুলি বর্ষণ শুরু করেছে। যাতে প্রাণ হারিয়েছেন ৮ বিক্ষোভকারী এবং ১৫০ জন আহত হয়েছেন। নেপালে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপরেই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছিলেন বিক্ষোভকারীরা। সেই কারণেই কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল। কিন্তু সরকারের দাবি না মানায় সোমবার দেশের নতুন তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা থেকে শুরু করে সরকারের দুর্নীতি বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কাঠমান্ডুর বিভিন্ন শহরে জড়ো হয়েছে। এই বিক্ষোভে হাজার হাজার তরুণকে রাস্তায় মিছিল করে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গিয়েছে। বিক্ষোভ চলাকালীন সরকার ঘণ্টার পর ঘণ্টা ফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে।

কাঠমান্ডুর মেয়র তরুণদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে, প্রধানমন্ত্রী অলি বলেছেন যে, তিনি আশা করেন তরুণরা জানে যে আইন লঙ্ঘনের জন্য কী পরিণতি ভোগ করতে হতে পারে তাঁদের।তবে কেন সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বন্ধ করেছে নেপাল সরকার? গত ৪ সেপ্টেম্বর নেপাল সরকার ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে। কারণ এই প্ল্যাটফর্ম গুলি নেপাল সরকারের সঙ্গে নিবন্ধিত নয়। সরকার ২০২৪ সালে একটি নতুন আইন কার্যকর করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে, নেপালে কার্যক্রম পরিচালনার জন্য সমস্ত সোশ্যাল মিডিয়া সংস্থা গুলিকে নেপালে তাদের স্থানীয় অফিস স্থাপন করতে হবে এবং করদাতা হিসাবে নিবন্ধন করতে হবে। কিন্তু এই নিয়ম কেউ মানেনি। সেই কারণেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। এর পেছনে সরকারের যুক্তি হল, সোশ্যাল মিডিয়ায় অনিয়ন্ত্রিত বিষয়বস্তু যেমন ভুয়ো খবর, উস্কানিমূলক বিষয়বস্তু এবং অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছিল। তাই নেপালে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

তবে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। কারণ এটিকে মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনেকেই বলছেন যে, এই নিষেধাজ্ঞা সাম্প্রতিক মাসগুলিতে রাজতন্ত্র সমর্থকদের বিক্ষোভ এবং সরকার বিরোধী মনোভাব দমন করার প্রচেষ্টা হতে পারে, যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের মতো ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা আরোপের কারণেই ৮ সেপ্টেম্বর থেকে তরুণ প্রজন্ম বিপ্লবের নামে বিক্ষোভ শুরু করেছে। প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কেপি ওলির সরকার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, রেডডিট এবং এক্স-এর মতো ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করে জানিয়েছিল যে, সোশ্যাল মিডিয়ার উপর থেকে এই নিষেধাজ্ঞা তখনই প্রত্যাহার করা হবে যখন এই সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি নেপালে তাদের অফিস খুলবে, সরকারের সঙ্গে নিবন্ধন করবে। এখনও পর্যন্ত, শুধুমাত্র TikTok, Viber, Nimbuzz, Vitak এবং Popo Live নেপালের কোম্পানি রেজিস্ট্রার অফিসে নিবন্ধন করেছে।

রাতের অন্ধকারে ঢেকে দেওয়া হল কার্ল মার্কসের মূর্তি, ভাঙা হল আঙুল, হইচই কাণ্ড মেদিনীপুরে

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

দিনদুপুরে হামলা, প্রতিবেশীর বাড়িতে ঢুকে মহিলার উপর এলোপাথাড়ি গুলি, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

সব রেকর্ড চুরমার করে মুক্তির ৪ দিনেই ২৭২ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার