বন্দিদের জীবিত অবস্থায় পরিবারের কাছে তুলে দিতে ব্যর্থ! অবশেষে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধ এখনও পর্যন্ত অব্যহতি রেখেছে ইজরায়েল। এই রক্তক্ষয়ী যুদ্ধের প্রায় এক বছর হতে চললো। এই নিয়ে গাজ সহ ইজরায়েলের অন্দরেও সাধারণ মানুষজন ক্ষোভ রয়েছে। এর আগেও ইজরায়েলের রাজপথে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছিল গাজায় যুদ্ধ বন্ধ ও চুক্তির বিনিময়ে হামাসের হাতে বন্দিদের ফিরিয়ে আনার জন্য। তবে তাতে পাত্তা দেন নি দেশটির (ইজরায়েল) প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পাল্টা বন্দিদের ফিরিয়ে আনার জন্য কোন চুক্তিও করেন নি তিনি। এই নিয়ে সরকার বিরোধি বিক্ষোভ আগেও দেখা গিয়েছিল। এর মধ্যেই রবিবার (১ সেপ্টেম্বর) গাজার একটি টানেল থেকে ৬ জন বন্দির মৃতদেহ উদ্ধার করে ইজরায়েল সেনাবাহিনী। এই নিয়ে উত্তাল গোটা ইজরায়েল। রবিবার রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি এবার ধর্মঘটের ডাক দিয়েছিল দেশটির প্রধান শ্রমিক ইউনিয়ন ফেডারেশন ‘হিস্টাদ্রুত’। যদিও শ্রমিকদের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ধর্মঘটে নামলে তাঁদের বেতন বন্ধ করে দেওয়া হবে।

সোমবার ২(অগাস্ট)দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্ট্রাড্রট দেশজুড়ে ব্যাপক ধর্মঘট পালন করেছে। এই ধর্মঘটে তেল আবিবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর কার্যত অচল হয়ে পড়ে। অবশেষে নেতানিয়াহু ক্ষমা চাইলেন নিতহ পরিবারের কাছে। গাজা থেকে ছয় বন্দিকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

বন্দিদের মুক্তির জন্য চুক্তি করার ক্ষেত্রে ইজরায়েল সরকারের ব্যর্থতার জেরে তুমুল বিক্ষোভের মুখে পড়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমতাবস্থায় গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সতর্ক করেছে নেতানিয়াহুকে।যুদ্ধবিরতি না হলে আরও বন্দির লাশ পরিবারের কাছে যাবে।

উল্লেখ্য,২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছিল হামাস। সেই সময় হামাস ২৫১ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায়। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় হামাসের হাতে এখনো পর্যন্ত ৯৭ জিম্মি রয়েছেন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ জন বন্দির।

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, জখম ১

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ