২৩০ মিলিয়নেরও বেশি গ্রাহক থাকা সত্ত্বেও পদত্যাগ নেটফ্লিক্সের সহ-প্রতিষ্ঠাতার

দুই দশকের বেশি সময় ধরে তিনি এই পদের দায়িত্বে থেকে সংস্থা পরিচালনা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় স্ট্রিমিং জায়ান্ট সংস্থা নেটফ্লিক্সের (Netflix) সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সহ-প্রতিষ্ঠাতা রিড হেস্টিংস (Reed Hastings)। দুই দশকের বেশি সময় ধরে তিনি এই পদের দায়িত্বে থেকে সংস্থা পরিচালনা করেছেন। তবে রিড হেস্টিংস পদত্যাগ করলেও সংস্থা পরিচালনার রাশ যাচ্ছে সহযোগী সিইও টেড স্যারানডোস (co-CEO Ted Sarandos) এবং গ্রেগ পিটার্সের হাতে (chief operating officer Greg Peters)। গ্রেগ পিটার্স হলিউডে নেটফ্লিক্সের মুখ ছিলেন, তিনি সহ-সিইও হিসাবে বছরখানেক আগে নিযুক্ত হন।

রিড হেস্টিংস একটি ব্লগ পোস্টে লিখেছেন, ‘আমাদের বোর্ড বহু বছর ধরে উত্তরাধিকার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে (এমনকি প্রতিষ্ঠাতাদেরও বিকশিত হওয়া দরকার!)’ তবে সিইও পদ থেকে সরে দাঁড়ালেও কর্ম জীবন থেকে তিনি এখনই অবসর নেবেন না। তাও স্পষ্ট করে দিয়েছেন রিড হেস্টিংস। এগজিকিউটিভ চেয়ারম্যান হিসাবে তিনি নতুন কোনও চাকরিতে যোগদান করতে পারেন বলে জানিয়েছেন। উদাহরণ হিসাবে অ্যামাজনের জেফ বেজোস এবং মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম বলেছেন।

স্ট্রিমিং জায়ান্ট সংস্থা নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, গত তিন মাসে ৭.৭ মিলিয়ন নতুন সদস্যকে আকৃষ্ট করেছে নেটফ্লিক্স। বর্তমানে সারা বিশ্বে নেটফ্লিক্সের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ মিলিয়নের বেশি। নতুন কন্টেন্টের হরর থিমযুক্ত কমেডি ‘ওয়েনেসডে’ (Wednesday) সফল হয়েছে বলে প্রশংসা করেছে নেটফ্লিক্স। পাশাপাশি ‘অ্যাডামস ফ্যামিলি’ (Addams Family) সংস্থার তৃতীয় জনপ্রিয় সিরিজ বলে অভিহিত করা হয়েছে। সফল হয়েছে ‘হ্যারি অ্যান্ড মেগান’ও (Harry & Meghan), একইসঙ্গে ড্যানিয়েল ক্রেগ (Daniel Craig) অভিনীত ‘গ্লাস অনিয়ন: এ নাইভস আউট মিস্ট্রি’ ও (Glass Onion: A Knives Out Mystery) সফল হয়েছে বলে জানিয়েছে নেটফ্লিক্স (Netflix)।

ভারী বৃষ্টিতে রেললাইনে জল, ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ট্রলারের কেবিনে রহস্যজনক মৃত্যু মৎস্যজীবীর

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

মঙ্গলে ফের ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের

তারেক রহমানের মাসতুতো দাদার কোটি টাকা ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি