মাইক্রোসফট এবং ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের নিউইয়র্ক টাইমসের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ কপিরাইট লঙ্ঘনের অভিযোগে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।   মামলায় দাবি করা হয়েছে, চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নিউইয়র্ক টাইমসের কপিরাইট লঙ্ঘন করা হয়েছে। আদালতের কাছে এর ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি কোম্পানিগুলো যেন আর কপিরাইট লঙ্ঘন না করে, মামলায় সে আদেশ জারি করার আহ্বান জানানো হয়েছে।

মামলার নথির তথ্য অনুযায়ী, গত এপ্রিলে নিউইয়র্ক টাইমস তার কপিরাইট বিষয়ে মাইক্রোসফট ও ওপেনএআইয়ের কাছে একটি নথি চেয়েছিল । কিন্তু তারা সেটা দিতে ব্যর্থ হয়। নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে দায়ের হয়েছে মামলা। এই ঘটনা চ্যাটজিপিটি  টাইমসের কাজের অবৈধ ব্যবহার সাংবাদিকতা প্রদানের ক্ষেত্রে হুমকির মুখে পড়তে হবে। টাইমসের এক মুখপাত্র বলেন,’এই সরঞ্জামগুলি আমাদের সহকর্মীরা উচ্চ ব্যয়ে এবং যথেষ্ট দক্ষতার সাথে সত্যতা যাচাই করে  রিপোর্ট তৈরি করেছে।‘

তাই টাইমসের তরফে অভিযোগ করা হয়েছে,  ওপেনএআইয়ের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘জিপিটি’র প্রশিক্ষণ দিতে গিয়ে কপিরাইট লঙ্ঘন করেছে কোম্পানিগুলো। মামলায় আরও উল্লেখ করা হয়, ওপেনএআইয়ের এআই মডেল প্রশিক্ষণ ও বিকাশের সঙ্গে মাইক্রোসফট ঘনিষ্ঠভাবে জড়িত। তাই কপিরাইট লঙ্ঘনে তারাও সমানভাবে দায়ী। আর এই কপিরাইট লঙ্ঘনের জেরে নিউইয়র্ক টাইমসে কমছে সাবস্ক্রিপশনের মাত্রা। তবে এই মামলা নিয়ে এখনও পর্যন্ত ওপেনএআই এবং মাইক্রোসফটের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার