মোদি সরকারকে জোর ধাক্কা ইরানের, ভারতীয় পর্যটকদের সুবিধা বাতিল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় পর্যটকদের জন্য ভিসায় আর ছাড় দেবে না ইরান। ভারত সরকারকে জোর ধাক্কা দিল তেহরান। ইরান সফরে গেলে এতদিন ভারতীয়দের ভিসা করতে হত না। এবার থেকে সেই সুযোদ উঠে যেতে চলেছে। আগামী শনিবার থেকে ভারতীয়দের ভিসায় ছাড় উঠিয়ে দেওয়া হচ্ছে। ভিসার ছাড় দেওয়া স্থগিত করে দেওয়া হচ্ছে ইরানে। কিন্তু আচমকা কেন এই সিদ্ধান্ত ইরানের?

ভারত-সহ ৩০টি দেশের নাগরিকদের জন্য ভিসায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইরান। গত বছরের ফেব্রুয়ারিতে এই সিদ্ধান্ত নিয়েছিল তেহরান। এবার সেই নিয়ম তুলে দিতে চলেছে তাঁরা। পর্যটনে প্রসার ঘটাতেই ভিসায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ভারতীয়দের প্রতারণার ফাঁদে ফেলতে কিছু অসাধু চক্র ইরানের মাটিকে ব্যবহার করছে। তাই এই বিষয়ে সতর্ক হতে চাইছে তেহরান।

চাকরির মিথ্যে প্রতিশ্রুতি ও অন্য দেশে নিয়ে যাওয়ার কথা বলে ভারতীয়দের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। সোমবার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে, সাধারণ ভারতীয় নাগরিকদের ইরানে ভ্রমণের জন্য প্রতারিত করা হচ্ছে। এই ঘটনা সম্পর্কে ভারত সরকারকে জানানো হয়েছে। অন্য দেশে চাকরি করিয়ে দেওয়ার কথা বলে ইরানে নিয়ে যাওয়া হচ্ছে বহু ভারতীয়কে। এই বিষয়টিকে আটকাতে ভিসায় ছাড় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানে নিয়ে গিয়ে ভারতীয়দের পরিবারের কাছ থেকে মুক্তপম দাবি করা হচ্ছে বলে অভিযোগ।

ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে, এবার থেকে ইরান যেতে গেলে ভিসা করিয়ে তবে যাওয়া যাবে। পাশাপাশি ইরানে যাওয়ার সময় একটু চোখ কান খোলার রাখার কথাও বলা হয়েছিল। ভারত থেকে ইরানে নিয়ে যাওয়ার পর বিমানবন্দর থেকে খোঁজ মেলে না কয়েকজনের । এই বিষয়টি জানতে পেরেই তৎপর হয়েছে পুলিশ।

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই