অগ্নিগর্ভ পাকিস্তানে নামল সেনা, দেখা মাত্র গুলির নির্দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের বিক্ষোভে উত্তাল পাকিস্তান। এখনও পর্যন্ত নিহত ৬, এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দিল পাক সরকার।

বিক্ষোভ ঠেকাতে ইতিমধ্যেই পিটিআইয়ের পাঁচ এমপিসহ ৪ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতকিছু করেও সমাবেশস্থল মুখী জনস্রোত ঠেকাতে পারছে না পাক সরকার। অবশেষে সেনাবাহিনীর দ্বারস্থ হতে হয়েছে তাঁদের। নামানো হল অতিরিক্ত সেনাবাহিনী। দেশটির রাষ্ট্র মন্ত্রণালয় সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী রাজধানী ইসলামাবাদে নিরাপত্তার কারণে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা করেছে।

শুধু তাই নয়, বিক্ষোভকারী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নিরাপত্তা বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছে পাক-কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর মতো চরম পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকী আইন-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীকে প্রয়োজনে যে কোনো এলাকায় কারফিউ জারি করতে বলা হয়েছে।

এদিকে সোমবার(২৫ নভেম্বর)ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে গিয়েছে পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। ইতিমধ্যেই ইসলামাবাদের ডি চকে জমায়েত হওয়ার ঘোষণা করেছেন পিটিআই নেতা-কর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে। সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, বিক্ষোভ–মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। বিক্ষোভে হতাহতের সংখ্যা প্রায় বেড়েই চলেছে। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় ৪ হাজার জনকে।

আরও পড়ুন : ইমরানের দলের বিক্ষোভে রণক্ষেত্র পাকিস্তান, সংঘর্ষে ৪ সেনা-সহ নিহত ৫

এই নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি স্পষ্ট জানিয়েছেন, ইসলামাবাদের ‘রেড জোনে’ প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত