ইসলামি জঙ্গিদের ঢোকা রুখতে বাংলাদেশ সীমান্তে বসানো হচ্ছে ড্রোন-জ্যামার

Share:

নিজস্ব প্রতিনিধি: সুষ্ঠু ভাবে বাংলাদেশকে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। সাম্প্রদায়িকতার আগুনে জ্বলছে পদ্মা পাড়ের দেশ। সংখ্যালঘু হিন্দুদের উপর চলছে নির্মম অত্যাচার। পিটিয়ে খুন করা হচ্ছে।  নয়াদিল্লি, কলকাতাতেও পড়েছে সেই উত্তেজনার আঁচ। বাংলাদেশের পরিস্থিতি কি আরো অশান্ত করতে পিছন থেকে মদত দিচ্ছে পাকিস্তান। বাংলাদেশের পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে নয়া দিল্লি। ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে বসানো হয়েছে কড়া নিরাপত্তা। এই আবহে এই ড্রোন হামলার আশঙ্কা করছে নিরাপত্তা সংস্থাগুলি। বিশেষ করে নজরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে। রা‌জ্য পুলিশের আশঙ্কা সীমান্তে ড্রোন অনুপ্রবেশ ও হামলা হতে পারে। গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পাওয়ার পর ভবানী ভবন নিয়েছে বড় সিদ্ধান্ত। এই প্রথম সীমান্তে আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) রুখতে উন্নত প্রযুক্তির অ্যান্টি ড্রোন সিস্টেম ইনস্টল করা হচ্ছে।

আরও পড়ুন:  প্রাণঘাতী সংঘর্ষের অবসানে থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে সাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি 

ভবানী ভবন সূত্রে খবর অ্যান্টি ড্রোন সিস্টেমের পাশাপাশি থাকবে ড্রোন ধ্বংসকারী জ্যামার গানও। অনুপ্রবেশকারী ‘ইউএভি’-এর উপস্থিতি নজরে এলেই জ্যামার সিগন্যাল দেবে। তারপর নয়া প্রযুক্তির মাধ্যমে জ্যামার গান সেই জিনিসকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করবে। জানা গিয়েছে, এই প্রযুক্তির জন্য খরচ হচ্ছে ৪৫ লক্ষ টাকা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই সিস্টেম ইনস্টল করার কাজ।

কি কাজ করবে অ্যান্টি ড্রোন সিস্টেমটি?

এটি রেডিও ফ্রিকোয়েন্সি, রেডার ও অ্যাকুস্টিক সেন্সর- এই তিনটি সেন্সরের উপর নির্ভরশীল।

অ্যান্টি ড্রোন সিস্টেম ড্রোন বা ইউএভি’র রেডিও ফ্রিকোয়েন্সিকে ট্র্যাক করে।

৩৬০ ডিগ্রি নজরদারি চালাতে সক্ষম।

কোনও ড্রোন বা ইউএভির অস্তিত্ব রেডারে ধরা পড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট পাঠাবে।

এটি অনুপ্রবেশকারী ড্রোনের ইনপুট ও আউটপুট সিগন্যাল জ্যাম করার ক্ষমতা রাখে।

জ্যামার গানে থাকবে লেজার রে।

ম্যানুয়াল পদ্ধতিতে কোনও ড্রোনের দিকে লেজার রে ফেললে সেটির কার্যক্ষমতা নষ্ট হবে।

রাজ্য পুলিশ দু’টি অ্যান্টি ড্রোন গান বা জ্যামার কিনছে। গোয়েন্দা সূত্রে খবর পাক জঙ্গিদের মদতে এপার বাংলাকে টার্গেট করা হতে পারে। কে সমস্ত জায়গারে নজরদারির অভাব রয়েছে বলে রিপোর্ট দিয়েছে গোয়েন্দারা সেই সমস্ত এলাকাতে বসানো হচ্ছে এই সিস্টেম।

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে CID

‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

১৫ বছরের জলযন্ত্রণা, অবশেষে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামলেন কৃষকরা

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…