প্যালেস্তাইনের ‘পেলে’ সুলেইমান আল–ওবেইদকে গুলি করে মারল ইজরায়েলি সেনা

ইজরায়েলি হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি জাতীয় দলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার সুলেইমান আল-ওবেইদ। যিনি সম্প্রতি ইজরায়েলের সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েলি হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি জাতীয় দলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার সুলেইমান আল-ওবেইদ। যিনি সম্প্রতি ইজরায়েলের সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছেন। তাঁর মৃত্যুতে ফিলিস্তিনি ফুটবল সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের ঝড় উঠেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, যখন তাঁকে হত্যা করা হয়, তখন তিনি দক্ষিণ গাজায় মানবিক সাহায্যের অপেক্ষায় ছিলেন। অসাধারণ প্রতিভার জন্য পাঁচ সন্তানের জনক সুলেইমান আল-ওবেইদকে ‘ফিলিস্তিনি পেলে’ ডাকনাম দেওয়া হয়েছিল। সুলেইমান আল-ওবাইদ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন। তিনি খাদামাত আল-শাতি, পশ্চিম তীরের আল-আমারি, গাজা স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন। তিনি তার কেরিয়ারে প্রায় ১০০ টিরও বেশি গোল করেছেন। সুতরাং তাঁর মৃত্যু ফিলিস্তিনি ফুটবলের জন্য এক বিরাট ক্ষতি। ফেডারেশন উল্লেখ করেছে যে, ইজরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় ৩২১ জন ফুটবল খেলোয়াড়, কোচ, রেফারি এবং কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএএফ) গতকাল তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে মানবিক সাহায্যের জন্য অপেক্ষমাণ মানুষের ওপর ইজরায়েলি বাহিনীর হামলায় শহিদ হয়েছেন ফিলিস্তিনি জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় ও বিচ সার্ভিসেস দলের তারকা সুলেইমান আল–ওবেইদ। সুলেইমান ফিলিস্তিনি ফুটবলে “দ্য গ্যাজেল (হরিণ)”, “দ্য ব্লাক পার্ল (কালো মুক্তা)”, “হেনরি অব প্যালেস্টাইন” এবং “পেলে অব প্যালেস্টাইন ফুটবল” নামে পরিচিত ছিলেন।’ সুলেইমান গাজায় জন্মগ্রহণ করলেও সার্ভিসেস বিচ ক্লাবের হয়ে কেরিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি ক্লাব আল আমারি ইয়ুথ সেন্টারে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেছিলেন। এরপর ২০১০–১১ মৌসুমে ফিলিস্তিনের প্রথম পেশাদার ফুটবল লিগ জেতেন তিনি। এরপর tubi আল আমারি ছেড়ে আল শাতিয়া ক্লাবে খেলেন, সেখানে প্রায় ১ মৌসুম ছিলেন।

এরপর গাজা স্পোর্টস ক্লাবের হয়ে সাউদার্ন গভর্নরেটস প্রিমিয়ার লিগে ২০২৬–১৭ মৌসুমে ১৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। দুর্দান্ত গতি ও দক্ষতার জন্য ২০০৭ সালে ফিলিস্তিন জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন সুলেইমান। সুলেইমানের বিখ্যাত গোল ছিল, ২০১০ সালে পশ্চিম এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে। সুলেইমানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি এরিক ক্যান্টোনা। তিনি নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সাহায্য পাওয়ার আশায় রাফায় অবস্থান করার সময় ফিলিস্তিন জাতীয় দলের তারকা সুলেইমানকে নৃশংস ভাবে হত্যা করেছে ইজরায়েল। আমরা তাদের আর কত গণহত্যা করতে দেব? ফিলিস্তিন মুক্ত হোক।’ ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলি হামলায় খেলা সংশ্লিষ্ট এখনও পর্যন্ত ৮০০–এর বেশি নিহত হয়েছেন। অন্যদিকে ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক মারা গিয়েছেন।

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত