চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কুর্সি খোয়াতে চলেছেন শাহবাজ পুত্র হামজা

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রীর (Pakistan Prime Minister) কুর্সি থেকে ইমরান খানের (Imran Khan) অপসারণের পরেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর (Punjab Chief Minister) কুর্সিতে বসেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) পুত্র হামজা শাহবাজ (Hamza Shehbaz)। কিন্তু বেশিদিন মুখ্যমন্ত্রীর চেয়ার আঁকড়ে থাকা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

কেননা, সদ্য সমাপ্ত উপনির্বাচনে ২০টি আসনের মধ্যে ১৫টিতে জিতে সব হিসেব-নিকেশ উল্টে দিয়েছে ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (Pakistan Tehrik-e-Insaf)। পঞ্জাব বিধানসভায় ফের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে। ফলে আগামী ২২ জুলাই নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে ভোটাভুটি হবে। ওই ভোটে ইমরান খানের সমর্থনে লড়ছেন পঞ্জাব মুসলিম লিগ (কায়েদ) নেতা চৌধুরী পারভেজ ইলাহী (Chaudhry Parvez Elahi)। তাঁর জয় সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

অন্যদিকে, আগামী শুক্রবারের মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে পাকিস্তানের ক্ষমতাসীন জোটে চিড় ধরেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) ও পাকিস্তান পিপলস পার্টির (PPP) নেতা আসিফ আলি জারিদারি (Asif Ali Zardari) অনুরোধ জানানো সত্বেও পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের নির্বাচনে ইমরান খানের মনোনীত প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছেন পিএমএল (কিউ) নেতা চৌধুরী সুজাত হোসেন (Cha­udhry Shujaat Hussain)। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী পদের নির্বাচনে চৌধুরী পারভেজ ইলাহীকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এই সিদ্ধান্তের ফলে শাহবাজ শরিফের মন্ত্রিসভা থেকে তাঁর ছেলে চৌধুরী সালিক হোসেনের (Chaudhry Salik Hussain) ছুটি হয়ে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Published by:

Share Link:

More Releted News:

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

রাশিয়া থেকে আরও এক মাস জ্বালানি তেল কেনার ছাড় পেল ভারত

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ