কমছে পঠন-পাঠনের মান, ব্রিটেনে ১৮ বছর পর্যন্ত সব পড়ুয়ার অঙ্ক বাধ্যতামূলক

শীঘ্রই ঘোষণা প্রধামন্ত্রী ঋষির

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কয়েক বছর আগের কথা। পড়াশোনা বা গবেষণার কথা উঠলে নাম শোনা যেত ব্রিটেনের। কিন্তু আচমকাই পঠন-পাঠনের মান কমতে শুরু করে। গবেষণার দিকে আগ্রহ ক্রমশ কমতে শুরু করে। এর অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে পড়ুয়াদের অঙ্ক নিয়ে পঠন-পাঠন ছিল ঐচ্ছিক। কোনও পড়ুয়া অঙ্ক নিয়ে পড়তে না চাইলে, তাকে সে বিষয়ে পড়ার ব্যাপারে জোরাজুরি করা যাবে না। এবার সেই ব্যবস্থার ইতি ঘটতে চলেছে।

আগামীদিনে ১৮ বছর বয়স পর্যন্ত সব পড়ুয়ার ক্ষেত্রে অঙ্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী ঋষি সুনকের সরকারি বাসভবন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বিবিসি এই খবর দিয়েছে। বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, প্রধানমন্ত্রী সুনক এই ব্যাপারে দিন কয়েকের মধ্যে বিবৃতি দেবেন।

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক পদস্থকর্তা বিবিসিকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী মনে করছেন, পডু়য়াদের অঙ্কে অনীহা, তারা অঙ্ক নিয়ে পড়াশোনা না করলে মেধা-বুদ্ধির বিকাশ ঘটবে না। সমীক্ষায় দেখা গিয়েছে, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, জাপানের মতো দেশগুলি নানা ক্ষেত্রে এগিয়ে থাকার কারণ, ছোট থেকেই সে দেশের পড়ুয়াদের অঙ্ক বাধ্যতামূলক। একই কারণে এগিয়ে আমেরিকাও।

সরকারের এই সিদ্ধান্তে আপত্তি রয়েছে লেবার পার্টির। তাদের মতে, আসলে প্রধানমন্ত্রী দেশবাসীকে কিছু করে দেখাতে চাইছেন। সে কারণে তাঁর এবং তাঁর সরকারের নজর গিয়ে পড়েছে ছোট ছোট ছেলে-মেয়েদের ওপর। এটা এক ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত।

আরও পড়ুন ব্রিটেনের হাই কমিশনারের সঙ্গে নৈশভোজ সারলেন অভিনেতা চিরঞ্জীবি

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা