‘নাভালনির মৃত্যুর জন্য দায়ী পুতিন’, দাবি বাইডেনের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ জেলের মধ্যে রহস্যজনক মৃত্যু হল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসাবে পরিচিত আলেক্সি নাভালনির।  তাঁর মৃত্যু নিয়ে এবার পুতিনকে আক্রমণ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের তরফ থেকে জানান হয়েছে,’নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী।  নাভালনির সঙ্গে যা ঘটেছে তা পুতিনের বর্বরতার আরও একটি প্রমাণ।‘

এছাড়াও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃত্যুর ‘তদন্ত’ দাবি করেছে মার্কিন  যুক্তরাষ্ট্র। দুই বছর ধরে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে বাইডেন ও পুতিনের মধ্যে গভীর মতবিরোধ রয়েছে । আর আবহেই পুতিন সমালোচকের মৃত্যুতে ফের রাশিয়া এবং আমেরিকার মধ্যে বাড়ল মতবিরোধ।

শুক্রবার সকালে খার্পের আইকে-৩ পেনাল কলোনিতে পায়চারি করার সময়ে অসুস্থ বোধ করেন তিনি। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। ওই খবর ঘটনাস্থলে ছুটে আসেন চিকি‍ৎসকরাও। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে পাড়ি জমিয়েছেন প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচকের। তবে ঠিক কি কারণে তার মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জেলের এক আধিকারিক জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসাবেই পরিচিত ছিলেন আলেক্সি নাভালনি। সাধারণ মানুষের মধ্যেও তাঁর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী।

২০২০ সালে সাইবেরিয়া যাওয়ার সময়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অভিযোগ ওঠে, তাঁকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়েছিল। সে যাত্রায় অল্পের জন্য বেঁচে যান তিনি। চিকি‍ৎসার জন্য জার্মানিতে যান। জার্মানি থেকে ফেরার পরেই নাভালনিকে গ্রেফতার করা হয়। জালিয়াতির অভিযোগে সাড়ে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। গত বছরের অগস্টে দেশদ্রোহিতার দায়ে আরও ১৯ বছরের জন্য কারাদণ্ড দিয়েছিল এক রুশ আদালত।রাজধানী মস্কো থেকে প্রায় ১,৯০০ কিলোমিটার উত্তর-পূর্বের খার্পের আইকে-৩ পেনাল কলোনিতে বন্দি রাখা হয় তাঁকে। ওই কারাগারটি পোলার উলফ নামে পরিচিত। রাশিয়ার অন্যতম ভয়াবহ কারাগার হিসাবেই চিহ্নিত আইকে-৩ পেনাল কলোনি। ওই জেলে মূলত গুরুতর অপরাধে দোষী সাব্যস্তদেরই রাখা হয়।

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

ভারতীয় বাজারে ফিরছে Vivo-র জনপ্রিয় S সিরিজ, থাকবে 7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা  

ভাগ্য খুলতে চাইলে আজ গুরু পূর্ণিমার দিন ভুলেও এই কাজ করবেন না

বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে যান? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক