সাংবাদিকসহ ৯২ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করলো রাশিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেকার পরিস্থিতি ক্রমশ যত দিন যাচ্ছে ততই আরও জটিল হচ্ছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে ব্যবসায়ী ও আইনজীবীরাও রয়েছে। মোট ৯২ জনের রাশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাঁরা রাশিয়ায় আর প্রবেশ করতে পারবে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২৮ অগাস্ট) এই কথা জানিয়েছে। কারণ হিসেবে রাশিয়া জানিয়েছে, রাশিয়াবিরোধী কার্যকলাপের জন্য এই ধরণের পদক্ষেপ নিয়েছে তারা।

রাশিয়ার নিষেধাজ্ঞার আওতায় পড়া তালিকায় রয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের ১৪ জন কর্মী, নিউইয়র্ক টাইমসের পাঁচজন সিনিয়র সাংবাদিক এবং ওয়াশিংটন পোস্টের চারজন সাংবাদিক রয়েছে। এছাড়া এই তালিকায় বেশ কয়েকজন সরকারি আইনজীবী, মার্কিন প্রতিরক্ষা শিল্প সংস্থার কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও।

এই নিয়ে মস্কোর তরফে যুক্তি দেওয়া হয়েছে যে, জো বাইডেন সরকারের রাশিয়াবিরোধী কার্যক্রমের জবাব দিতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই পদক্ষেপের অন্যতম কারণ হলো রুশ রাজনীতিবিদ, ব্যবসায়ি, বিজ্ঞানী ও সাংবাদিকদের ওপরে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। তাই তারাও পাল্টা জবাব দিয়েছে।

এই নিয়ে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,‘বর্তমান মার্কিন সরকারকে(বাইডেন) রাশিয়াবিরোধী কার্যকলাপের জন্য কড়া শাস্তির বিষয়ে মনে করিয়ে দিচ্ছি। সেটা হতে পারে জেলেনস্কিকে রাশিয়ায় আগ্রাসন চালিয়ে যাবার জন্য সরাসরি মদত কিংবা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা।’ 

সদ্যই রাশিয়ার বুকে বৃহৎ হামলা চালিয়েছে ইউক্রেন। চলতি মাসের ৬ আগস্ট থেকে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে আক্রমণ করে ওই অঞ্চলের একটি অংশের দখল নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখণ্ডে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা বলে মনে করছে বিশ্লেষকেরা। ইউক্রেনকে ক্রমাগত সাহায্য করে চলেছে পশ্চিমা মিত্রগুলি। এর মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করায় ফুঁসে উঠেছে রাশিয়া। তাই শাস্তিস্বরুপ মার্কিনদের প্রতি কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুই‍ৎজারল্যান্ড

শুরু যুদ্ধ, ইরানে মুহুর্মুহু বিমান হামলা মার্কিন সেনার, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ-বন্দর আব্বাস

আর্জেন্টিনাকে জেতানোর দায়িত্ব নিয়েই মাঠে নেমেছিলেন ফরাসি রেফারি !

তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হার শ্রেয়সদের

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে ৩–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

‘আমার আত্মজীবনী প্রকাশিত হবে, তবে আমার মৃত্যুর পরে’, ফের অদ্ভুত দাবি দিলজিতের

কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য সুখবর, বকেয়া DR-এর ৫০% নিয়ে বিজ্ঞপ্তি জারি

২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

মিনাখাঁয় নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার গৃহশিক্ষিকার দেওর

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী

মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট