দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস স্মরণ, ইউক্রেনে ৮-১০ মে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্ক, রাশিয়া: প্রায় দুই বছর ধরে চলছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ। তবে এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে ৮ থেকে ১০ মে পর্যন্ত ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন এই সিদ্ধান্তকে রাশিয়ার “মানবিক কারণে” বলে ব্যাখ্যা করেছে। এই যুদ্ধবিরতি ৮ মে থেকে শুরু হবে বলে জানা গিয়েছে। এবং এই বিরতি ১০ মে তে গিয়ে শেষ হবে।

সূত্রের খবর, এই ঘোষণার আগেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রচণ্ড বোমাবর্ষণ হয়েছে। উভয় দেশের সেনাবাহিনী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে একে অপরকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, রাশিয়া ১১৯টি ইউক্রেনীয় ড্রোনকে ধ্বংস করেছে। যার বেশিরভাগই রাশিয়ার ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে ছিল বলে জানা গিয়েছে। একই সময়ে, ইউক্রেনে আক্রমণের সতর্কতা দেওয়া হয়েছিল, যদিও এখন পর্যন্ত এই হামলায় কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

জেনে নিন, রাশিয়া কেন যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিল?

রাশিয়ার ঘোষিত যুদ্ধবিরতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে শান্তি বজায় রাখার জন্য নয়া হয়েছে। এই দিনটি বিশ্ব নাৎসি জার্মানির পরাজয় স্মরণ করে। ঐতিহাসিকভাবে, এই দিনটি প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং রাশিয়া আশা করে যে যুদ্ধবিরতি একটি নতুন সূচনার প্রতীক হতে পারে। রাশিয়ার এই পদক্ষেপ দেখা যাবে যুদ্ধবিধ্বস্ত দেশগুলিতে কতটা শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। পুতিনের এই সিদ্ধান্তকে যুদ্ধবিরতি হিসেবে না দেখে ইউক্রেনের সঙ্গে নতুন যোগাযোগের দরজা খুলে দিতে পারে।  কিন্তু উভয় দেশ কতটা গুরুত্ব সহকারে এটি অনুসরণ করে তাও সেটাও একটি ভাবার বিষয়। বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে শান্তি আলোচনার সময়ও হামলার অভিযোগ উঠেছিল।

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার