পুতিনকে সমালোচনার জের, সাংবাদিককে ৮ বছরের কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বের ইতিহাসে এক বিষাদময় অধ্যায়। রাশিয়ার তীব্র সমালোচনা করেছে পশ্চিমা একাধিক দেশ। পুতিনের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে খোদ স্বদেশের অন্দরেই। এবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সমালোচনার জেরে প্রাক্তন সাংবাদিক মারিনা ওভস্যানিকোভাকে কারাদণ্ড দিল রাশিয়া। বুধবার তাঁকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে মস্কোর একটি আদালত।

মারিনা ওভস্যানিকোভা রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে কাজ করতেন। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরেই সমালোচনা করেছিলেন তিনি। রুশ সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর জন্য অভিযুক্ত করা হয় এই সাংবাদিককে। মূলত ইউক্রেনে সৈন্য পাঠানোর পরেই রাশিয়ায় একটি আইন গৃহীত হয়। ওই আইনের অধীনে রুশ সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।  

২০২২ সালের জুলাই মাসে রাশিয়ার রাজধানীতে একটি পোস্টার হাতে নিয়ে দাঁড়ান মারিনা ওভস্যানিকোভা। সেখানে লেখা ছিল, “পুতিন একজন খুনি ও তাঁর সৈন্যরা ফ্যাসিস্ট। ইউক্রেনে ৩৫২ জন শিশু নিহত হয়েছে। তোমাকে থামাতে আর কত শিশুকে মরতে হবে?” এরপরেই রুশ সামরিক বাহিনীকে অপমানের অভিযোগে তাঁকে ৩০ হাজার রুবল জরিমানা করা হয়।

এক লাইভ অনুষ্ঠানেও তিনি রাশিয়ার ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তাঁকে আটক করা হয়। পরে গৃহবন্দি করা হয়। গৃহবন্দি অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ফ্রান্সে পালিয়ে যান ওভস্যানিকোভা। এরপর রাশিয়ার ওয়ান্টেড তালিকায় ছিলেন এই সাংবাদিক। দেশে না থাকাকালীন তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া অব্যহত রাখে রাশিয়া।  

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে