পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ব্যাঙ্মাত্মক কার্টুন এঁকে তীব্র সমালোচনা, মাশুল গুণতে হল সেমিওন স্ক্রেপেটস্কি নামে ওই রুশ কার্টুনিস্টকে। জানা গিয়েছে, পূর্ব পোল্যান্ডে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। পোল্যান্ডের সংবাদ মাধ্যমগুলি এই হত্যাকাণ্ডকে একটি সুপরিকল্পিত বা ‘উইথইন এগজিকিউশন স্টাইল’ হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছে। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেমিওন স্ক্রেপেটস্কি (৪৪ বছর) বেলারুশ সীমান্তের কাছাকাছি অবস্থিত বিয়ালা পোডলাস্কা শহরে বসবাস করতেন। সোমবার (১৫ জুন) সকালে বাড়ির কাছেই একজন বন্দুকধারী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পরপরই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও ইতিমধ্যেই বিয়ালা পোডলাস্কা শহরে অবস্থিত বেলারুশ কনসুলেটের কাছ থেকে একজন বেলারুশ নাগরিককে আটক করা হয়েছে। কিন্তু তাঁকে গ্রেফতার করা হয়েছে কিনা জানা যায়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ব্যাঙ্মাত্মক কার্টুন আঁকার সঙ্গে তাঁকে হত্যার কোনও সম্পর্ক রয়েছে কিনা তা স্পষ্ট নয়। পোল্যান্ডের রাষ্ট্রীয় আইনজীবী বা প্রসিকিউটর এবং পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে। তবে এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডের সঙ্গে রাশিয়ার কোনও সরকারি সংস্থা সরাসরি জড়িত কিনা তা প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে পোল্যান্ড এবং রাশিয়ার মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চরম অশান্তি চলছে। তার মধ্যেই রুশ কার্টুনিস্টের মৃত্যুর ঘটনা বিষয়টিকে আরও উত্তেজিত করে তুলেছে।

ওয়ারশ দীর্ঘদিন ধরেই মস্কো এবং বেলারুশের বিরুদ্ধে পোল্যান্ডের ওপর সাইবার হামলা, অন্তর্ঘাত মূলক কর্মকাণ্ডের চেষ্টা, অপপ্রচার এবং ইউরোপীয় ইউনিয়নের পূর্ব সীমান্তে কৃত্রিমভাবে অভিবাসী চাপ সৃষ্টিসহ বিভিন্ন হাইব্রিড বা মিশ্র অভিযান পরিচালনার অভিযোগ করে আসছে। এই মর্মে কেউ যদি রাস্তায় কোনও সুনির্দিষ্ট ব্যক্তির উপর গুলি হামলা করে, তবে সেটি পূর্ব পরিকল্পিত, তা বলাই বাহুল্য। যদিও এখনও সেমিওন স্ক্রেপেটস্কির মৃত্যুর কারণ জানা যায়নি। প্রসঙ্গত, সেমিওন স্ক্রেপেটস্কি ব্যঙ্গাত্মক কার্টুনের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চেচেন নেতা রমজান কাদিরভ-সহ রুশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতিনিয়ত উপহাস করতেন, যে কারণে হত্যার ভয়ে তিনি ২০২১ সালে রাশিয়া ছেড়ে পালিয়ে যান। মৃত্যুর কয়েক দিন আগে বার্লিনে রুশ দূতাবাসের সামনে আয়োজিত একটি বড় রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন স্ক্রেপেটস্কি। সেখানে সোভিয়েত নেতা জোসেফ স্টালিন একটি শিশু পুতিনকে খাওয়াচ্ছেন, এমন একটি ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল এবং বিতর্কের ধুম উঠেছিল।

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা