‘সন্ত্রাস ছড়ালে ভারত চুপ করে বসে থাকবে না’, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি জয়শঙ্করের

এবার সেই বিতর্কে প্রলেপ দিতে মাঠে নামলেন এস জয়শঙ্কর নিজেই। পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন, সন্ত্রাস ছড়ালে চুপ করে বসে থাকবে না ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপারেশন সিঁদুর’-এর পর দিল্লি-ইসলামাবাদে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এমনকি এশিয়া কাপের খেলার মাঠেও পাক অধিনায়কের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। এশিয়া কাপের ট্রফিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির হাত থেকে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। গত বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে উপস্থিত ছিলেন একাধিক দেশের কূটনৈতিক নেতারা। সেখানেই শত্রুতা ভুলে পাকিস্তান সংসদের অধ্যক্ষ আয়াজ সাদিকের সঙ্গে হাত মিলিয়েছিলেন জয়শঙ্কর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিদেশমন্ত্রীকে নিয়ে শুরু হয় নয়া বিতর্ক। এবার সেই বিতর্কে প্রলেপ দিতে মাঠে নামলেন এস জয়শঙ্কর নিজেই। পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন, সন্ত্রাস ছড়ালে চুপ করে বসে থাকবে না ভারত। পাশাপাশি তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করার জন্যে পাকিস্তানকে একটি খারাপ প্রতিবেশী বলে অভিহিত করেছেন।

সম্প্রতি আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর জোর দিয়ে বলেন যে, ‘ভারত তার নিরাপত্তা এবং জাতীয় স্বার্থরক্ষা করতে জানে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে কোনও বাইরের চাপ বা পরামর্শ গ্রহণ করবে না ভারত। কোনও প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদ কে উৎসাহিত করলে ভারত তার জনগণকে রক্ষা করবে। দেশবাসীকে রক্ষার জন্যে আমাদের যা করার প্রয়োজন তাই করব।’ এরপর পাকিস্তানের নাম না করে এস. জয়শঙ্কর বলেন, ‘অনেক দেশই কঠিন প্রতিবেশীর মুখোমুখি হয়, কিন্তু ভারতের পরিস্থিতি আরও গুরুতর। কারণ সেখানে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারা যদি আমাদের দেশে সন্ত্রাসবাদ ছড়িয়ে আসে, আমরা চুপ করে বসে থাকব না। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাব, তা আমাদের সিদ্ধান্ত। কেউ আমাদের বলতে পারে না যে আমাদের কী করা উচিত বা করা উচিত নয়। নিজেদের রক্ষা করার জন্য আমরা যা যা করা প্রয়োজন তা করব।’

এরপর তিনি সীমান্ত সন্ত্রাসবাদ কে জল বণ্টনের মতো চুক্তির সঙ্গে যুক্ত করে বলেন,’ ভারত কয়েক দশক আগে একটি জল বণ্টন চুক্তি স্বাক্ষর করেছাল, এই ধরনের চুক্তিগুলি সুপ্রতিবেশী সম্পর্কের উপর ভিত্তি করে সাক্ষর হয়। কিন্তু যদি সন্ত্রাসবাদ কয়েক দশক ধরে চলতে থাকে, তাহলে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক থাকতে পারে না। আপনি বলতে পারেন না, ‘আমাদের সঙ্গে জল ভাগ করে নিন এবং আমরা সন্ত্রাসবাদ চালিয়ে যাব।’ উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলায় পাকিস্তান জঙ্গিরা ২২ জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করে। এরপরেই ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি ঘটে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের