নিউ ইয়র্কে অনুষ্ঠান মঞ্চেই ছুরি নিয়ে সলমান রুশদির উপরে হামলা

চিকি‍ৎসার জন্য হেলিকপ্টারে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে তাঁর আঘাত তেমন গুরুতর নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: ফের হামলার শিকার বুকারজয়ী লেখক সলমান রুশদি (Salman Rushdie)। শুক্রবার নিউইয়র্কের (New York) চাতুকুয়া ইনস্টিটিউশনে (Chautauqua Institution) এক অনুষ্ঠানের সময়ে আচমকাই মঞ্চে ওঠে তাঁর উপরে হামলা চালায় এক দুষ্কৃতী। ছুরি দিয়ে আঘাত করা হয়। অতর্কিতে ঘটনা ঘটায় সবাই হতচকিত হয়ে পড়েন। যদিও নিরাপত্তা রক্ষীরা ওই হামলাকারীকে আটক করেছে। আহত রুশদিকে (Salman Rushdie) চিকি‍ৎসার জন্য হেলিকপ্টারে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে তাঁর আঘাত তেমন গুরুতর নয়।

ভারতীয় বংশোদ্ভুত সলমান  রুশদি (Salman Rushdie) তাঁর বিখ্যাত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ (‘The Satanic Verses’)-এর জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন। উপন্যাসটিতে ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে অভিযোগ তুলে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁর নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খোমেইনি। ব্রিটিশ ঔপন্যাসিকের মাথার দাম রাখা হয়েছিল ৩০ লক্ষ ডলার। এ ছাড়াও একাধিকবার তাঁকে খুনের হুমকি দিয়েছিল কট্টর মৌলবাদীরা। লাগাতার খুনের হুমকি ও ফতোয়ার কারণে টানা ১৩ বছর ছদ্মনাম নিয়ে কাটাতে হয়েছিল তাঁকে। এমনকী পুলিশি প্রহরায় জীবনযাপন করতে হয়েছিল। নব্বইয়ের দশকে ইতালির মিলানে রুশদির উপর হামলা চালানো হয়েছিল। শেষ পর্যন্ত ১৯৯৮ সালে তাঁর উপরে থাকা ফতোয়া প্রত্যাহারের কথা ঘোষণা করেন ইরানের শাসকরা। তার তিন বছর বাদে ২০০১ সালের সেপ্টেম্বরে ‘ছদ্মনামে’র জীবন থেকে বেরিয়ে আসেন রুশদি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, এদিন চাতুকুয়া ইনস্টিটিউশনে  উপস্থিত দর্শক-শ্রোতাদের সঙ্গে যখন সলমান রুশদিকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল তখনই এক ব্যক্তি মঞ্চে উঠে তাঁকে লক্ষ্য করে আঘাত করেন। ওই হামলার সঙ্গে সঙ্গেই মঞ্চে লুটিয়ে পড়েন ৭৫ বছর বয়সী লেখক। আতঙ্কিত হয়ে দর্শকরা প্রেক্ষাগৃহ থেকে ছুটে বাইরে বেরিয়ে যান।

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা