বাংলাদেশকে জোর ধাক্কা সৌদি আরবের, ডিম-মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা জারি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশসহ মোট ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে আংশিকভাবে এই পণ্য আমদানির ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে সূত্রের খবর।

বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিশর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, আইভরি কোস্ট ও মন্টেনেগ্রো থেকে সৌদি আরব মুরগি ও ডিম আমদানি করবে না।

আরও পড়ুন: ‘যুবসাথী’কে টেক্কা দিতে বেকারদের ২৫০০ টাকা মাসিক ভাতা দেওয়ার ঘোষণার পথে বঙ্গ বিজেপি

সৌদি কর্তৃপক্ষের বক্তব্য, বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিস্থিতি ও সংক্রামক রোগ সংক্রান্ত সর্বশেষ তথ্যের ভিত্তিতে এই নিষেধাজ্ঞার তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে। বিশেষ করে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি বিবেচনা করেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তালিকাভুক্ত কয়েকটি দেশের উপর ২০০৪ সাল থেকেই আমদানি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক ঝুঁকি মূল্যায়ন ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার রিপোর্টের ভিত্তিতে নতুন করে আরও কিছু দেশকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, আমেরিকা, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও ডিআর কঙ্গোর নির্দিষ্ট অঙ্গরাজ্য বা শহরের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা কার্যকর হবে।

তবে নির্দিষ্ট স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড পূরণ করলে প্রক্রিয়াজাত মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। এসব পণ্যের সঙ্গে সরকারি সনদ থাকতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বার্ড ফ্লু ও নিউক্যাসল রোগের ভাইরাস সম্পূর্ণভাবে নির্মূল করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, সৌদি আরব বছরে প্রায় ১০ কোটি ডলারের ডিম আমদানি করে। সবচেয়ে বেশি ডিম আসে ওমান, নেদারল্যান্ডস, জর্ডান, তুরস্ক ও পাকিস্তান থেকে। অন্যদিকে, দেশটি নিজস্ব উৎপাদনের মাধ্যমে মুরগির মাংসের প্রায় ৭০ শতাংশ চাহিদা মেটায় এবং বাকি অংশ মূলত ব্রাজিল থেকে আমদানি করে।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?