রমজান মাসে মসজিদের ভেতরে প্রচার ও ছবি তোলা নিষিদ্ধ করল সৌদি আরব

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর কটা দিন। এরপরেই ইসলামধর্মীদের জন্য  শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এই উপলক্ষে একটি নতুন নির্দেশনা জারি করল সৌদি আরবের গাইডেন্স মন্ত্রণালয়।এই নিয়ম সকলের জন্য প্রযোজ্য।কেউ যদি নিয়ম ভঙ্গ করেন তবে কড়া শাস্তি পেতে হবে তাকে।

নতুন নির্দেশনা নিয়ে সৌদি আরবের গাইডেন্স মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, রমজান মাসে মসজিদে নামাজের সময় এবং তারাবিহ নামাজ চলাকালীন ইমাম ও মুসল্লিদের ভিডিয়ো করা যাবে না। এটি পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে।শুধু ভিডিয়ো নয়, নামাজের সময় সামাজিক মাধ্যমেও সরাসরি লাইভ প্রচারও নিষিদ্ধ। এমনকী মসজিদে ক্যামেরাও ব্যবহার করা যাবে না।

একইসঙ্গে দেশটির গাইডেন্স মন্ত্রণালয়ের তরফে আরও জানানো হয়েছে,রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য।অন্য কোন উদ্দেশ্য নেই।সকলকে এই নিয়ম মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য,প্রত্যেক বছর পবিত্র রমজান মাস উপলক্ষে নির্দেশনা দিয়ে থাকে সৌদি আরব। মসজিদে ইফতারের নিয়ম থেকে শুরু করে নতুন নতুন নির্দেশনা দিয়ে থাকে সৌতি আৎব কতৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে বলে জানিয়েছে দেশটির গাইডেন্স মন্ত্রণালয়।

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের