দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্য়ারিসের রেল স্টেশনে ছুরি হামলা, জখম বহু

আন্তর্জাতিক ডেস্ক: সকালের ব্যস্ত সময়ে  রেল স্টেশনে  অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরি হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনায় সাতজন জখম হয়েছেন। সাতজনের মধ্যে একজনের আঘাত গুরুতর। আততায়ীকে কব্জা করতে পুলিশ গুলি চালালে আরও আতঙ্ক তৈরি হয়। ভয়ে মানুষ পালাতে শুরু করে। অফিসযাত্রীদের মনে দানা বাঁধতে শুরু করে ঘাতক এবার গুলি করতে শুরু করেছে। পরে তারা শোনে আততায়ীকে নিরস্ত্র করতে পুলিশ তাঁকে লক্ষ্য় করে গুলি চালায়।  গুলিতে সে জখম হলে পুলিশ তাকে গ্রেফতার করে। কী কারণে হামলা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। আততায়ী কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।  

ছুরি হামলার ঘটনাটি ঘটে ফ্রান্সের গেয়ার দু নর্দ স্টেশনে। ঘড়িতে তখন পৌনে সাতটা। স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যারিস থেকে লন্ডন এবং ইউরোপ যাওয়ার জন্য় যাত্রীরা এই ট্রেন ধরতে এই স্টেশনে আসেন। অন্যান্য দিনের মতো বুধবার সকালেও স্টেশনে ভিড় ছিল। আচমকাই ওই ব্যক্তি পকেট থেকে ছুরি বের করে ট্রেন যাত্রীদের লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। সাত সকালে ওই ঘটনায় স্টেশনে রীতিমতো আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে পুলিশ স্টেশনে ঢুকে আততায়ীর খোঁজ শুরু করে। আততায়ীকে দেখা মাত্র তাকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় স্টেশনে রীতিমতো আতঙ্ক তৈরি হয়। আততায়ীর নাম বা বয়স কিছু জানা যায়নি। 

আরও পড়ুন প্যারিসে বন্দুকবাজের হামলায় হত তিন, গ্রেফতার আততায়ী

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ