পাকিস্তানে জঙ্গি হানায় নিহত ৬ নিরাপত্তা কর্মী, পাল্টা ১২ জঙ্গিকে নিকেশ সেনার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে ফের জঙ্গি হামলা। গত দুই দিন ধরে পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে  চলছে সন্ত্রাসী হামলা। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন নিরাপত্তা কর্মী। অন্যদিকে নিরাপত্তাকর্মীদের আক্রমণে প্রাণ হারিয়েছেন ১২ জন জঙ্গি।

পাকিস্তান সশস্ত্র বাহিনী জানিয়েছে বেলুচিস্তান প্রদেশে প্রাণ হারিয়েছেন ৪ জন জঙ্গি। এছাড়াও খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার কুলাচি তহসিলের কোট সুলতান এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে আট জঙ্গি নিহত হয়েছে । জানা গিয়েছে নিরাপত্তা বাহিনী নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াতে সশস্ত্র দুষ্কৃতীদের গুলিতে এক ডিএসপি , দুই পুলিশ কর্মী এবং একজন কনস্টেবল আহত হয়েছেন। অন্যদিকে শনিবার রাতে ট্যাঙ্ক জেলার মিয়া লাল পুলিশ ফাঁড়ির কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচমকাই গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় একজন  হেড কনস্টেবল প্রাণ হারিয়েছেন। ইতিমধ্যেই এই হামলায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “সন্ত্রাসবাদীদের কাপুরুষোচিত কার্যকলাপ আমাদের কর্মকাণ্ডকে টলাতে পারবে না।‘ তবে পাকিস্তানে এই ঘটনা প্রথম নয়। লাগাতার সন্ত্রাসী হামলায় পাকিস্তানে প্রাণ হারাচ্ছেন পুলিশ থেকে নিরাপত্তা কর্মীরা।

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক