রক্তচোষা ছারপোকার জ্বালায় অতিষ্ঠ দক্ষিণ কোরিয়া

Share:

আর্ন্তজাতিক ডেস্ক: প্রথমে ফ্রান্স এবং যুক্তরাজ্যে। এবার ছারপোকার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়ার মানুষজন। হঠাৎ করে ছোট্ট এই রক্তচোষা প্রাণীর প্রাদুর্ভাবে দক্ষিণ কোরিয়া জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। 

এক স্থানীয় গণমাধ্যম অনুয়ায়ী, গত ৫ নভেম্বর পর্যন্ত রাজধানী সিউল, বুসান ও ইনচেওন শহরের অন্তত ১৭টি জায়গায় ছারপোকার উৎপাতের খবর পাওয়া গেছে। এমনকি পরিস্থিতি মোকাবিলায় ৫০ কোটি ওন (৩ লাখ ৮৩ হাজার মার্কিন ডলার) তহবিল ঘোষণা করেছে সিউল কর্তৃপক্ষ। এর জন্য় তৈরী হয়েছে একটি বিশেষ দলও।

এর আগে ১৯৬০’র দশকে দক্ষিণ কোরিয়ায়(South Korea) দেশব্যাপী অভিযান চালিয়ে ছারপোকা(Bug) নির্মূল করা হয়েছিল বলে মনে করা হতো। কিন্তু গত সেপ্টেম্বরের শুরুর দিকে দায়েগু শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ফের ছারপোকার উৎপাত শুরুর খবর পাওয়া যায়। পরে এই পোকাটি পাওয়া যায় পর্যটকদের(Tourist) বাসস্থান ও স্টিম বাথ সেন্টারে।

ইতিমধ্য়েই পরিচ্ছন্নতা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য় হোটেল, বাথ হাউসসহ প্রায় ৩ হাজার ২০০টি স্থাপনা পরিদর্শনের ঘোষণা দিয়েছে সিউল মেট্রোপলিটন কর্তৃপক্ষ। ছারপোকা দমনে বেসরকারি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে তারা। এছাড়া গণপরিবহনের(Public Transport)  সিটগুলো নিয়মিত গরম বাষ্পের (হট-স্টিম) মাধ্যমে পরিষ্কার করার পরিকল্পনা নিয়েছে সিউল কর্তৃপক্ষ।

এক স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ছারপোকার ভয়ে দক্ষিণ কোরিয়ার বহু মানুষ আজকাল সিনেমা হল(Cinema Hall)  ও গণপরিবহন এড়িয়ে চলছেন। পোকার কামড় খেয়ে অনেকেই দ্বারস্থ সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোর। তবে এখন কী করলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে, তার পরামর্শ চাইচ্ছেন পুরো দক্ষিণ কোরিয়া।

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার পুলিশের জালে অরিজিৎ দাস ঠাকুর

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলির ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ