ধূমপান আসক্তির ফল, ‘পপকর্ন লাংস’ সংক্রমণে আক্রান্ত কিশোরী, জানেন কী এই বিরল রোগ?

Share:

কিছুতেই কমছে না কাশি। হাজারো অ্যান্টিবায়োটিক, কাফ সিরাপ, অ্যান্টি-অ্যালার্জিকের ওষুধ খেয়ে কিছুদিন কমছে, তারপর আবার শুরু সেই ভয়ঙ্কর কাশি। কিন্তু পুরোপুরি সারছে না। মাঝরাতে হঠাৎ শুরু হত প্রচণ্ড শ্বাসকষ্ট। ঘুমালেই শুরু হত দরদর করে ঘাম। হৃদ্‌রোগ হল নাকি, এই ভেবে চিকিৎসকের কাছে যেতেই চক্ষু চড়কগাছ হল কিশোরী ও তার পরিবারের। চিকিৎসক জানিয়েছেন, হার্টের অসুখ নয়, ফুসফুসেরই বিরল রোগে আক্রান্ত হয়েছে বছর সতেরোর মেয়েটি। আর এই অসুখের নাম ‘পপকর্ন লাংস’।

আমেরিকার নেভাডার বাসিন্দা ওই কিশোরীর নাম ব্রায়ান কালেন। লকডাউন পর্বে করোনায় আক্রান্ত হয়েছিল সে। পরে ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকেরা জানিয়েছেন, গত তিন বছর ধরেই ফুসফুসের রোগ বাসা বাঁধছিল নীরবে। সংক্রমণ ঘটেছিল শ্বাসনালিতে। গোটা ফুসফুস জুড়েই ছোট ছোট সিস্ট তৈরি হয়েছিল। শ্বাসকষ্ট থেকে হাঁপানিও দেখা দেয় তার।

‘পপকর্ন লাংস’ কেন হয়?

আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, ফুসফুসের এই রোগ বিরল। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ব্রঙ্কিয়োলাইটিস অবলিটেরানস’। যাঁরা প্রচণ্ড ধূমপান করেন অথবা ধুলো-ধোঁয়া বেশি রয়েছে এমন জায়গায় থাকেন, তাঁদের এই রোগ দেখা দেয়। পপকর্ন লাংস রোগটির নাম এসেছে পপকর্ন ফ্যাক্টরি থেকে। যাঁরা মাইক্রোঅয়েভে পপকর্ন তৈরি করেন, তাঁরা এই রোগে ভুগতেন। পপকর্ন তৈরির সময়ে ডায়াসিটাইল নামে এক ধরনের রাসায়নিক নির্গত হয়, যা ফুসফুসে মারাত্মক সংক্রমণ ঘটায়। এই রোগের উপসর্গ হল শ্বাসকষ্ট, হাঁপানি, সারা শরীরে কাঁপুনি, জ্বর, বমি ভাব ও প্রচণ্ড দুর্বলতা।

নেভাডার এই কিশোরী ১৪ বছর বয়স থেকেই ই-সিগারেটের নেশা আসক্ত। আর সেই থেকেই তার ওই রোগ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সাধারণ সিগারেটের বিকল্প হিসেবে ‘ইলেক্ট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম’ (এন্ডস) বা ‘ইলেক্ট্রনিক সিগারেট’ ব্যবহার করে এমন সমস্যায় পড়েছেন অনেকেই। ফাইবার বা প্লাস্টিক দিয়ে তৈরি এই ব্যাটারিচালিত যন্ত্রগুলির মধ্যে একটি প্রকোষ্ঠ থাকে। তার মধ্যে ভরা থাকে বিশেষ ধরনের তরল মিশ্রণ। যন্ত্রটি গরম হয়ে ওই তরলের বাষ্পীভবন ঘটায় এবং ব্যবহারকারী সেই বাষ্প টেনে নেন ফুসফুসে। এই পদ্ধতিকে বলে ‘ভেপিং’। এই বাষ্পেই মিশে থাকে অ্যাসিটালডিহাইড নামে এক ধরনের যৌগ, যা ফুসফুস ছারখার করে দেয়। ই-সিগারেটের তরল মিশ্রণ (ই-লিকুইড)-এর মধ্যে থাকে প্রপেলিন গ্লাইসল, গ্লিসারিন, পলিইথিলিন গ্লাইসল, নানাবিধ ফ্লেভার এবং নিকোটিন, যা ফুসফুসের ক্যান্সারেরও একটি কারণ ।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর