করোনার কারণে কমেছে মানুষের প্রত্যাশিত গড় আয়ু

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত দেড় বছরে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এই ভাইরাস এখনও পর্যন্ত সমগ্র বিশ্বে ৪৭ লাখ ৬১ হাজার ৭৯৮ জনের প্রাণ কেড়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ১৫২।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারণ ভাইরাস করোনা বিশ্বযুদ্ধের মতোই ভয়ংকর। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে যেমন মানব সভ্যতার অভিশাপ হিসাবে চিহ্নিত করা হয়েছিল এবং তার প্রভাব ছিল সুদূরপ্রসারী করোনা ভাইরাসের প্রভাবও ঠিক ততটাই ভয়ানক এবং আগামী দিনে এই ভাইরাসও সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করবে, এমনটাই মত বিশেষজ্ঞদের। প্রমাণ হিসাবে সামনে আনা হয়েছে একটি রিপোর্টকে, যেখানে দেখা গিয়েছে করোনা ভাইরাসের কারণে কমে গিয়েছে মানুষের প্রত্যাশিত গড় আয়ু। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও মানুষের মৃত্যুর হার এমনই ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছিল। যে কারণে কমে গিয়েছিল মানুষের প্রত্যাশিত গড় আয়ু।

সোমবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টের মাধ্যমেই সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ওই রিপোর্টের দাবি, করোনার কারণে ২৯টি দেশের মধ্যে ২৭টি দেশের মানুষেরই প্রত্যাশিত গড় আয়ু কমেছে। এর মধ্যে ২২টি দেশের মানুষের গড় আয়ু ৬ মাসেরও বেশী কমেছে। অন্যদিকে, ৮টি দেশের নারী এবং ১১টি দেশের পুরুষদের গড় আয়ু ১ বছরেরও বেশী কমেছে। এই গবেষণার সঙ্গে যুক্ত গবেষকরা জানিয়েছেন, প্রায় সাড়ে ৫ বছরের চেষ্টায় মানুষের প্রত্যাশিত গড় আয়ু এক বছরের বেশী বাড়ানো সম্ভব হয়েছিল। কিন্তু করোনার কারণে তা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। রিপোর্টে দেখা গিয়েছে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে যুক্তরাষ্ট্রে পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু কমে গেছে দুই বছরের বেশি।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত দেড় বছরে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এই ভাইরাস এখনও পর্যন্ত সমগ্র বিশ্বে ৪৭ লাখ ৬১ হাজার ৭৯৮ জনের প্রাণ কেড়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ১৫২।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে