শৈশব পথের ধারে, মা করতেন ভিক্ষা, ‘অনাথ শিশু’ আজ কোটিপতি

পৃথিবীর মুখ দেখার আগেই বাবার মৃত্যু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একজনের আবেগঘন চিঠি, যা পড়ে নেটিজেনদের চোখে জল।

এই চিঠি এক কোটিপতির, যার শৈশব কেটেছে রাস্তায়। মাতৃগর্ভে থাকাকালীন বাবার মৃত্যু হয়। বাবা বলে ডাকার সুযোগ হয়নি। পরিবারে অভাব-অনটন এতটাই ছিল যে তাঁর মা চার ছেলের মুখে অন্নতুলে দিতে রাস্তায় ভিক্ষা করতেন। একসময় পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়া মা তাঁকে অনাথ আশ্রমে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানে থাকতে গেলে তো টাকার দরকার হবে। অনাথ আশ্রম কর্তৃপক্ষকে হাতজোড় করে ছেলে রাখার জন্য অনুরোধ করে বলেছিলেন, ভিক্ষা করে যা আয় হবে তার থেকে নিজেদের জন্য সামান্য কিছু রেখে বাকি টাকা তাদের দিয়ে দেবে।

প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছিল তাঁর মা। অনাথ আশ্রমে বেড়ে ওঠা সেই ছেলে আজ কোটপতি। ফ্রান্স-ইতালির যৌথ প্রচেষ্টা তৈরি এসিলর লাক্সোটিকারের সে এখন ডিরেক্টর। সংস্থার সোশ্যাল নেটওয়ার্ক সাইটে সে তাঁর জীবনকাহিনি লিখেছে, যা পরে সংস্থার কর্মীদের চোখে জল। তারা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় তাদের ডিরেক্টরের এই সংগ্রাম জীবনকাহিনি।

এই কাহিনি দেল ভেচ্চিওর। গত ২২ তারিখ ঘটা করে জন্মদিন পালন করেছিলেন। ৮৭ বছর বয়সে সংস্থার জন্য নিয়েছে এক নতুন পরিকল্পনা। তার টার্গেট কোম্পানিকে এক্সক্লুসিভ ক্লাবে অন্তর্ভুক্ত করা। এই ক্লাবে নাম তুলতে গেলে সংস্থার মোট সম্পত্তির পরিমাণ হতে হবে ১০৪ বিলিয়ন ডলার। কর্মীরা জানিয়েছেন, টার্গেট পূরণে তারা দিন-রাত পরিশ্রম করতে প্রতিশ্রুতি বদ্ধ।

আরও পড়ুন পুতিনের সঙ্গে ‘নেত্য’ করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন মন্ত্রী, চাপে রুশ তেলকোম্পানির শীর্ষপদে ইস্তফা

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?