বন্দি অবস্থায় বাবা হওয়া মার্কিনি নাগরিকের মেয়েকে স্বর্ণমুদ্রা উপহার হামাসের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হামাসের কব্জায় বন্দি থাকাকালীনই বাবা হওয়ার সুখবর পেয়েছিলেন মার্কিন নাগরিক সাগুই ডেকেল হান। ছোট্ট সন্তানকে না দেখতে পাওয়ার দুঃখ বুকেই চেপে রেখে দিন অমানসিক যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছিলেন। অবশেষে সেই যন্ত্রণার অবসান ঘটেছে। দীর্ঘ দেড় বছরের বন্দিদশা কাটিয়ে একরত্তি মেয়ের কাছে ফিরছেন তিনি। আর সদ্যোজাত সন্তানের মুখ প্রথমবার দেখার জন্য ডেকেলের হাতে একটি স্বর্ণমুদ্রা তুলে দিয়েছেন হামাস সদস্যরা। ওই স্বর্ণমুদ্রা তুলে দিয়ে বলেছেন ‘ফুটফুটে শিশুর জন্য এ আমাদের ছোট্ট উপহার।’ হামাস সদস্যদের এমন মানবিকতায় আপ্লুত ডেকেল। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এই ভালবাসা ভোলার নয়।’

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানিয়েছে, ‘ইজরায়েলের হুমকির প্রেক্ষিতে শনিবার  (১৫ ফেব্রুয়ারি) আরও তিন বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। ওই তিন বন্দি হলেন সাশা আলেকজান্ডার ত্রুফানভ, সাগুই ডেকেল হান এবং ইয়াইর হর্ন।  এর মধ্যে সাগুই ডেকেল হান মার্কিন নাগরিক। ২০২৩ সালের ৭ অক্টোবর তেল আবিব থেকে তাকে অপহরণ করে গাজায় নিয়ে গিয়েছিল হামাস সদস্যরা। তার পরে বন্দি রাখা হয়েছিল খান ইউনিসের গোপন আস্তানায়। হামাসের হাতে বন্দি হওয়ার চার মাস বাদে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন হান। কিন্তু সদ্যোজাত সন্তানের মুখ দেখার সৌভাগ্য হয়নি। অবশেষে সেই যন্ত্রণা থেকে মুক্তি লাভ হল।

গত ১৫ মাসেরও বেশি সময় ধরে হামাস ও ইজরায়েলের মধ্যে চলা যুদ্ধের সাময়িক বিরতি ঘটেছে। গত মাসেই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছিল দুই পক্ষ। সেই চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি ৪২ দিন স্থায়ী হবে। এ সময়ের মধ্যে নারী ও ৫০ বছরের বেশি বয়সীসহ মোট ৩৩ জন ইজরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। আর প্রত্যেক ইজরায়েলি বন্দির বিনিময়ে ৩০ থেকে ৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। ইতিমধ্যেই পাঁচ দফায় বেশ কয়েকজন ইজরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেড।

 

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন