প্রাণঘাতী সংঘর্ষের অবসানে থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে সাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ সংঘাত বন্ধ করতে সাক্ষরিত হল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। শনিবার (২৭ ডিসেম্বর) দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। গত ২০ দিন ধরে চলেছে এই রক্তক্ষয়ী সংঘর্ষ। তাতেই মৃত্যু হয়েছে ১০০ জনেরও বেশি মানুষের। বাস্তুচ্যুত হয়েছে দুই দেশের প্রায় ৫ লাখেরও বেশি সাধারণ নাগরিক।

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী নাথফোন নাকফানিট এবং কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী টি সিহা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “এই যৌথ বিবৃতি স্বাক্ষরের সময়সীমার পরে উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় পক্ষই আর কোনও গতিবিধি ছাড়াই বর্তমান সেনা মোতায়েন বজায় রাখতে সম্মত হয়েছে।” আরও বলা হয়েছে, “স্থানীয় সময় দুপুর দুপুর ১২টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।” শান্তি ফিরিয়ে আনার জন্য দুই দেশই মোতায়েন করা সেনাদের অবস্থান অপরিবর্তিত রাখতে সম্মতি প্রকাশ করেছে।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলায় ১ কোটির পুণ্যার্থীর সম্ভাবনা, চিন্তা বাড়াচ্ছে মুড়িগঙ্গার চর

এই প্রসঙ্গে উল্লেখ্য, জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ  বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটা ভেঙে যায়। ডিসেম্বরের গোড়ার দিকে ফের সংঘর্ষ শুরু হয়। ২০ দিনের  সংঘাত চলাকালে কম্বোডিয়া থাইল্যান্ডের বিরুদ্ধে নির্মম বোমাবর্ষণের অভিযোগ এনেছিল। বলা ভালো, সীমান্ত বিরোধের ফলে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে বিশেষত কম্বোডিয়ার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অনেকেই বলছেন এই যুদ্ধবিরতি কতটা দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করবে দুই দেশের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের উপর।

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের